বাগেরহাট প্রতিনিধি
মোংলা পৌরসভার মেরিন ড্রাইভ সড়কের দুই পাশে মোংলা বন্দর কর্তৃপক্ষের জমিতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হয়েছে। সোমবার সকালে মোংলা বন্দর কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজিত কুমার চন্দের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান শুরু করা হয়। এদিন প্রায় ১০ একর জমিতে থাকা ৭০টি আধাপাকা ও কাচা অবৈধ স্থাপনা এসকেভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযানের সময়, বন্দর কর্তৃপক্ষের পরিচলক প্রশাসন মো: নুরুজ্জামান, বন্দরের নিজস্ব নিরাপত্তা কর্মী, নৌ বাহিনীর সদস্য ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। দীর্ঘদিন পরে উচ্ছেদ অভিযান হওয়ায় খুশি স্থানীয়রা। মোংলা বন্দর কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজিত কুমার চন্দ জানান, মোংলা নদীর দুই তীরে বন্দরের জমির মধ্যে বড় অংশে এখনও দখলদারদের অবৈধ স্থাপনা রয়েছে। এ কারনে বন্দরের জমি উন্মুক্ত রাখতে ও সঠিক ব্যবহার নিশ্চিত করতে উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানা নেই কর্মকর্তা।
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
Reporter Name 



















