নিজস্ব প্রতিবেদজ,ে বাগেরহাট
বাগেরহাটকে মাদকমুক্ত করার লক্ষ্যে প্রচার অভিযান শুরু করেছে ছাত্রদল। মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে বাগেরহাট প্রফুল্ল চন্দ্র (পিসি) কলেজে মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণের মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু করেন জেলা ছাত্রদল ও প্রফুল্ল চন্দ্র কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা। পরে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে মাদকবিরোধী মিছিল করেন নেতাকর্মীরা। মিছিল শেষে প্রফুল্ল চন্দ্র কলেজ মাঠে মাদকবিরোধী সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রদল নেতা আল মামুন, আল ইমরান, মাহিন হাসনাইন, রাফি রহমান, শেখ আকিব আহসান, রোহিত হালদার, সোহানুর রহমান মোল্লা, সুব্রত মজুমদার, শীলন হাওলাদার, ফয়সাল হোসেন, স্বপ্নীল শিকদার, তাওহীদ আবেদী প্রমুখ।
জেলা ছাত্রদল নেতা শেখ আল মামুন বলেন, বিগত সরকারের আমলে বাগেরহাটের প্রফুল্ল চন্দ্র কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রকাশ্যে ছাত্রলীগ কর্মীরা শিক্ষার্থীদের হাতে মাদক তুলে দিয়েছিল। নতুন বাংলাদেশে যাতে আর কোন শিক্ষার্থী মাদকের দিকে ঝুঁকে না যায় সে লক্ষ্যে আমরা মাদকবিরোধী প্রচার অভিযান শুরু করেছি। মাদককে না বলুন শ্লোগানকে সামনে রেখে আমাদের এ কর্মসূচি ভবিষ্যতেও চলমান থাকবে।
Dhaka
,
Tuesday, 3 November 2026
বিজ্ঞপ্তিঃ
পিসি কলেজে জাতীয় ছাত্রশক্তির উন্মুক্ত বইঘর উদ্বোধন
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
শিরোনাম :
জাতীয় ক্রীড়াঙ্গনে নতুন দায়িত্ব পেলেন বাগেরহাটের সৈয়দ মোরশেদ আনোয়ার
প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে বাগেরহাটে যুবদলের প্রস্তুতি সভা
বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ
বাগেরহাট প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়
বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর এসি প্রদান
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না —–ডা. শফিকুর রহমান
জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে
বাগেরহাটে মাদকের বিরুদ্ধে ছাত্রদলের প্রচার
-
Reporter Name - আপডেট টাইম : 06:00:28 pm, Tuesday, 12 November 2024
- 81 বার
Tag :
ছাত্রদলের প্রচার
জনপ্রিয় সংবাদ










