বাগেরহাট,প্রতিনিধি
বাগেরহাটে পৃথক ঘটনায় দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। বুধবার (১৩ নভেম্বর) সকালে কচুয়া উপজেলার খলিশাখালী গ্রামে পূর্ব শত্রুতার জেরে আব্দুল গফ্ফার শেখ (৬০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে প্রতিপক্ষরা। উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়। তবে কারা কেন হত্যা করেছে এ বিষয়ে বিস্তারিত জানাতে পারেনি পুলিশ।নিহত আব্দুল গফ্ফার শেখ খলিশাখালী গ্রামের আফসার শেখের ছেলে।সে বিএনপি কর্মী বলে জানিয়েছে পুলিশ।এদিকে চিতলমারী উপজেলার বড়বাড়িয়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে খিতিশ চন্দ্র গাইন (৬৫) নামের এক চা দোকানিকে হত্যা করেছে প্রতিপক্ষরা। এদিন দুপুরে উপজেলার চরবড়বাড়িয়া গ্রামে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।চা দোকানি খিতিশ চন্দ্র গাইন চরবড়বাড়িয়া গ্রামের নগেন্দ্রনাথ গাইনের ছেলে।স্থানীয়ভাবে জানাযায়, চা দোকানী ক্ষীতিশ গাইনের সাথে একই গ্রামের সকিনুর শেখের জমি নিয়ে বিরোধ ছিল। বেলা ১১টায় এই বিষয় নিয়ে শালীশ বৈঠক হয়। শালিশ বৈঠকে উভয় পক্ষের মধ্যে মীমাংশা হয়ে যায়। সব লোকজন চলে যায়। পরবর্তীতে দুপুরের দিকে সকিনুর ক্ষিতিশকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।স্থানীয়রা গুরুতর আহত ক্ষীতিশ গাইনকে উদ্ধার করে চিতলমারী স্বাস্থ্যকেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আছাদুজ্জামান বলেন, আধিপত্য বিস্তারের জেরে কচুয়ায় একজন এবং জমি সংক্রান্ত বিরোধের জেরে চিতলমারিতে একজনকে হত্যা করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্ত করা হবে। হত্যাকারীদের আটকে পুলিশ কাজ শুরু করেছে। নিহতের স্বজনদের অভিযোগের প্রেক্ষিতে মামলা দায়ের করা হবে বলে জানান এই কর্মকর্তা।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,
বাগেরহাটে পৃথক ঘটনায় দুইজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা
-
Reporter Name - আপডেট টাইম : 06:14:18 pm, Wednesday, 13 November 2024
- 497 বার
Tag :
পিটিয়ে ও কুপিয়ে হত্যা
জনপ্রিয় সংবাদ



















