Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

চিতলমারীতে ডাক্তার আসার আগেই মিটিং-মিছিল ও মানবন্ধন

  • Reporter Name
  • আপডেট টাইম : 10:37:19 pm, Thursday, 14 November 2024
  • 132 বার

চিতলমারী প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারী উপজেলায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) হিসেবে ডাক্তার শর্মী রায় যোগদানের আগেই মিটিং-মিছিল ও মানবন্ধন হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুর ৩ টায় চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্তরে এ সব কর্মসূচি পালিত হয়। সাধারন শিক্ষার্থী ও স্বাস্থ্য কমপ্লেক্সের কিছু স্টাফ মিটিং-মিছিল ও মানবন্ধনে অংশ নেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। ২০ আগস্ট বাগেরহাটের চিতলমারীর ছাত্র-জনতা তৎকালীন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মো. মামুন হাসানের অপসারনের দাবীতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেন। তখন কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের দাবী মেনে নিয়ে মো. মামুন হাসানকে চিতলমারী থেকে প্রত্যাহার করেন। সেই থেকে চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার পদটি শূণ্য রয়েছে। কর্তৃপক্ষ সেই শূণ্য পদে মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক শর্মী রায়কে পদায়ন করেছেন। চিতলমারীতে চিকিৎসক শর্মী রায়ের যোগদান বন্ধের দাবীতে বৃহস্পতিবার দুপুর ৩ টায় সাধারন শিক্ষার্থী ও স্বাস্থ্য কমপ্লেক্সের কিছু স্টাফ এ কর্মসূচি পালন করেন। মানববন্ধন শেষে শিক্ষার্থী মোঃ সিয়াম রহমান, মোঃ আশিক শেখ ও রোজিনা আক্তার বলেন, ‘ডা. শর্মী রায়ের বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগে মোড়েলঞ্জের লোকজন ঝাড়– মিছিল করেছে। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আমরা এক দূর্নীতিবাজকে তাড়িয়েছি। এখন পুনরায় আরেক দূর্নীতিবাজকে মেনে নিতে পারব না।’স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শর্মী রায় বলেন, ‘গতকাল (১৩ নভেম্বর) চিতলমারীতে বদলীর আদেশ পেয়েছি। যোগদানের বিষয়টি ওখানের মানুষের উপর নির্ভর করে। তারা যদি আমাকে গ্রহণ করতে না চায় তাহলে আমি যাব না। তবে মোড়েলগঞ্জে কোন বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আমার বিরুদ্ধে মিছিল করেননি। একজন ব্যক্তি তার দূর্নীতি ধামাচাপা দিতে টাকা দিয়ে কিছু লোককে দিয়ে আমার বিরুদ্ধে মিছিল করিয়েছেন। সুযোগ পেলে অবশ্যই চিতলমারীবাসির সেবা করব।’ বাগেরহাটের ভারপ্রাপ্ত সিভিল সার্জন চিকিৎসক হাবিবুর রহমান বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রাণালয় থেকে ডা. শর্মী রায়কে চিতলমারীতে বদলী করা হয়েছে। বদলীর ব্যপারে আমাদের কোন হাত নেই। তার বিরুদ্ধে মিটিং-মিছিল ও মানবন্ধন হয়েছে বলে শুনেছি। বদলী ঠেকাতে হলে ছাত্র প্রতিনিধিদের ডিজি (স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক) বরাবর যোগাযোগ করতে হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে

চিতলমারীতে ডাক্তার আসার আগেই মিটিং-মিছিল ও মানবন্ধন

আপডেট টাইম : 10:37:19 pm, Thursday, 14 November 2024