Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

১৮ বছর পরে এলাকায় বিএনপির সাবেক এমপি -এম এ এইচ সেলিম

  • Reporter Name
  • আপডেট টাইম : 05:52:12 pm, Monday, 25 November 2024
  • 306 বার

বাগেরহাট প্রতিনিধি
দীর্ঘ ১৮ বছর পরে বাগেরহাটে ফিরে এলাকার উন্নয়নে সবাইকে সাথে নিয়ে কাজ
করার ঘোষনা দিয়েছেন বাগেরহাট সদর আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা এম এ এইচ সেলিম। জেলা বিএনপির সাবেক সভাপতি বিশিষ্ট শিল্পপতি সিলভার লাইন গ্রুপের চেয়ারম্যান এম এ এইচ সেলিম সোমবার দুপুরে বাগেরহাটে পৌঁছে নিজের বাবার নামে প্রতিষ্ঠিত বেলায়েত হোসেন ডিগ্রী কলেজে সংবর্ধনা অনষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় আরো বলেন, দীর্ঘ আঠারো বছর পর আমার নিজ এলাকা বাগেরহাটে আসতে পেরেছি। আপনারা জানেন, বাগেরহাটের উন্নয়নে আমি কতটা কাজ করেছি। বিএনপি আমলে নেয়া বাগেরহাটের উন্নয়ন কাজগুলো থমকে গিয়েছিল। এখন বাগেরহাটের অসমাপ্ত কাজগুলো আপনাদের সাথে নিয়েই করতে চাই। কোনো লুটেরা চাঁদাবাজ সন্ত্রাসী আমার পাশে স্থান পাবে না বলেও ঘোষনা করেন তিনি। এসময়ে হাজার হাজার মানুষ সংবর্ধনা স্থলে উপস্থিত ছিলেন। বেলায়েত হোসেন ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও কচুয়া উপজেলার সাবেক চেয়ারম্যান শেখ নজরুল ইসলাম, জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তরিকুল ইসলাম, মেহেবুবুল হক কিশোর, শেখ মাহবুর রহমান টুটুল, কচুয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক শিকদার নুরুল আমিন, সাধারণ সম্পাদক শেখ হাবিবুর রহমান প্রমুখ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

১৮ বছর পরে এলাকায় বিএনপির সাবেক এমপি -এম এ এইচ সেলিম

আপডেট টাইম : 05:52:12 pm, Monday, 25 November 2024