Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

বাগেরহাটে বাজারের ব্যাগ থেকে নবজাতক উদ্ধার 

  • Reporter Name
  • আপডেট টাইম : 12:44:39 pm, Sunday, 1 December 2024
  • 98 বার
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে সড়কের পাশ থেকে বাজারের ব্যাগের ভেতর থেকে একটি নবজাতককে (ছেলে) উদ্ধার করা হয়েছে।  শনিবার (৩০ নভেম্বর) রাতে বাগেরহাট সদর উপজেলার বারাকপুর চুনাখোলা সড়কের পাশ থেকে বাগেরহাট মডেল থানা পুলিশ ও সমাজ সেবা অধিদপ্তর শিশুটিকে উদ্ধার করে।পরে শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে শিশু বিভাগে ভর্তি করা হয়েছে। বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে।স্থানীয়রা জানায়, রাতে চুনো খোলা এলাকায় মোতালেব নামে এক পথচারী রাস্তার পাশে বাজারের ব্যাগ থেকে শিশুর কান্নার আওয়াজ পান। তিনি এলাকার লোকজনকে খবর দিলে নাজমা নামে এক নারী এসে ব্যাগটির ভেতরে একটি নবজাতক দেখতে পান।সদর উপজেলা সমাজসেবা অফিসার আবুল মোকাররম মোহাম্মদ ফজলে এলাহী জানান, রাস্তার পাশ থেকে একটি নবজাতক উদ্ধার করা হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বাচ্চাটিকে সদর হাসপাতালে ভর্তি করেছি। নবজাতকটি আপাতত এখানে থাকবে, পরে শিশু কল্যাণ বোর্ডের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।বাগেরহাট জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার পার্শা সানজানা জানান, একটি অজ্ঞাতপরিচয় নবজাতককে সমাজসেবা কর্মকর্তা ও পুলিশ সদস্যরা আমাদের কাছে নিয়ে আসেন। নবজাতকের ওজন প্রায় আড়াই কেজি। প্রাথমিকভাবে বাচ্চাটি সুস্থ মনে হলেও অভিভাবক না থাকায় তাকে ভর্তি করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

বাগেরহাটে বাজারের ব্যাগ থেকে নবজাতক উদ্ধার 

আপডেট টাইম : 12:44:39 pm, Sunday, 1 December 2024