নিজস্ব প্রতিবেদক।
বাগেরহাট পৌরসভার সুইপার মাস্টারোলের ২৫০ জনের অধিক কর্মচারীরা বকেয়া বেতনের দাবীতে পৌরসভার গেটে তালা দিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। রবিবার সকালে বাগেরহাট পৌরসভার প্রধান গেটের সামনে পৌসরসভার সুইপার ও মাস্টারোলের কর্মচারীরা বকেয়া বেতনের দাবীতে পৌরসভার গেটে তালা দিয়ে সড়ক অবরোধ অবস্থান করে বিক্ষোভ করে।এ সময় সড়কটিতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। গত ৬ মাসের বকেয়া বেতনের দাবীতে এ কর্মসুচী পালন করে।এসময় বিক্ষোভ কারীরা বলেন, আমাদের গত ৬ মাস থেকে বেতন বন্ধ রয়েছে। আমরা আমাদের ছেলে মেয়ে নিয়ে না খেয়ে দিনযাপন করছি। আজ আমাদের বকেয়া বেতন না দিলে পৌরসভার গেটের তালা খুলবো না আর সেই সাথে রাস্তা থেকেও যাবোনা। আমাদের দাবী না মানা পর্যন্ত এই কর্মসূচি চলবে।
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
Reporter Name 



















