বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে বিএনপি কর্মী হুশিয়ার শেখ (৪০) ও তার ভাই মতিয়ার শেখ (৪২)কে পিটিয়ে যখম করেছে সন্ত্রাসীরা। বাগেরহাট সদর উপজেলার হদেরহাট এলাকায় এই হামলার ঘটনা ঘটে। পরে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করেছে। আহত হুশিয়ার ও মতিয়ার শেখ সিংগে গ্রামের মৃত উকিল উদ্দীন শেখের ছেলে। তারা সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির কর্মী।সোমরার (২ডিসেম্বর) সকালে সদর হাসপাতালে গেলে এ প্রতিবেদককে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি আহত হুশিয়ার শেখ জানান, তারা শনিবার (৩০ নভেম্বর) বিকেলে বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়ন বিএনপির আয়োজনে কাশেমপুর বাজার মাঠে সস্প্রীতি সমাবেশে যাওয়ার পথে বিষ্ণুপুর ইউনিয়ানের হদেরহাট এলাকায় পৌছালে পূর্ব থেকে ওতপেতে থাকা বোরহান হাওলাদার, ফয়সাল শেখ ও মুরাদ শেখের নেতৃত্বে ২০/২৫ জনের সন্ত্রাসীরা তার উপর হামলা করে। এতে তিনি গুরুত্বর আহত হলে খবর পেয়ে তার বড় ভাই মতিয়ার শেখ উদ্ধার করতে গেলে সন্ত্রাসীরা তার উপরও হামলা করে। এতে তার ভাই মতিয়ার গুরুত্বর জখম হয়। তিনি আরো অভিযোগ করেন, তাদের আহত করে ফেলে রেখে গিয়ে সিংগে খেয়াঘাট এলাকার ওয়াবদা রাস্তার পাশের্^ তাদের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে হামলা, ভাংচুর ও লুটপাট করে। এসময় দোকানে থাকা নগদ ৭০ হাজার টাকা, ফ্রীজ, টিভি ও অন্যান্য মালামাল নিয়ে যায়। বাগেরহাট সদর মডেল থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা সাঈদুর রহমান জানান, এ ঘটনার বিষয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যাবস্তা গ্রহন করা হবে।
Dhaka
,
Tuesday, 3 November 2026
বিজ্ঞপ্তিঃ
পিসি কলেজে জাতীয় ছাত্রশক্তির উন্মুক্ত বইঘর উদ্বোধন
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
শিরোনাম :
জাতীয় ক্রীড়াঙ্গনে নতুন দায়িত্ব পেলেন বাগেরহাটের সৈয়দ মোরশেদ আনোয়ার
প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে বাগেরহাটে যুবদলের প্রস্তুতি সভা
বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ
বাগেরহাট প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়
বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর এসি প্রদান
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না —–ডা. শফিকুর রহমান
জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে
বাগেরহাটে দুই বিএনপি কর্মীকে পিটিয়ে আহত : ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর লুটপাট
-
Reporter Name - আপডেট টাইম : 03:51:53 pm, Monday, 2 December 2024
- 178 বার
Tag :
প্রতিষ্ঠান ভাংচুর লুটপাট
জনপ্রিয় সংবাদ










