Dhaka , Tuesday, 3 November 2026
শিরোনাম :
জাতীয় ক্রীড়াঙ্গনে নতুন দায়িত্ব পেলেন বাগেরহাটের সৈয়দ মোরশেদ আনোয়ার প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে বাগেরহাটে যুবদলের প্রস্তুতি সভা বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ বাগেরহাট প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর এসি প্রদান বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না          —–ডা. শফিকুর রহমান জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে

বাগেরহাটে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন স্মারকলিপি প্রদান

  • Reporter Name
  • আপডেট টাইম : 06:01:14 pm, Tuesday, 3 December 2024
  • 83 বার

বাগেরহাট প্রতিনিধি
নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালেবাগেরহাট প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও পরবর্তীতে জেলা প্রশাসক বরাবরেস্মারকলিপি প্রদান করেছেন ক্যাবের বাগেরহাট জেলা শাখার নেতৃবৃন্দরা।মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন বলেন, সামপ্রতিক সময়ে নিত্যপণ্যেরঅস্বাভাবিক মূল্যবৃদ্ধি পেয়েছে। বিশেষত আলু, পেঁয়াজ, সবজি এবং সয়াবিনতেলের দাম অতিরিক্ত বৃদ্ধি পাওয়ায় সাধারণ জনগণের নাভিশ্বাস অবস্থা।এছাড়াও সামপ্রতিক বছরগুলোতে নভেম্বর মাসে এমন চড়া দামে আলু বিক্রি হতে দেখা যায়নি। মূলত আলুর হিমাগার পর্যায়ে হিমাগার মালিক, বেপারী ও কমিশন এজেন্টসদের কারসাজিতে হাতবদল ও সরবরাহ নিয়ন্ত্রণের কারণেই এবার আলুর দামের এই উর্ধ্বগতি। হিমাগারে বিপুল মজুদ থাকলেও স্থানীয় কমিশন এজেন্টস ও আড়তদাররা নানা অজুহাতে দাম বাড়িয়ে অস্থিরতা তৈরী করছেন। আবার দাম নিয়ন্ত্রণ বা আলুর সরবরাহ স্বাভাবিক রাখতে হিমাগার ও আড়তদার পর্যায়ে যথাযথ তদারকি নাই। আর এই তদারকি না থাকায় আলুর মতো পেঁয়াজের দাম ও অনেক বেশি।মানববন্ধনে বক্তৃতা করেন ক্যাবের সভাপতি সাংবাদিক বাবুল সরদার,সাধারন সম্পাদক অরিন্দম দেবনাথ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, জাতিয়তা বাদী আইনজিবী ফোরামের সভাপতি মোশারেফ হোসেন মন্টু, সাংবাদিক শাহ্ আলম টুকু, ইয়ামীন আলী, নারীনেতৃ শিল্পী আক্তার প্রমূখ। এপরিস্থিতি সরকারি বাজার তদারিক সংস্থা গুলোকে কঠোরভাবে আইন প্রয়োগ না করলে জনভোগান্তি কমবে না। পরে জেলা প্রশাসক আহম্মেদ কামরুল হাচান কাছে স্মারকলিপিতে ৮দফা দাবিনামা পেশ করা হয়। মানববন্ধন ও স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ক্যাবের নেতৃবৃন্দরা ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জাতীয় ক্রীড়াঙ্গনে নতুন দায়িত্ব পেলেন বাগেরহাটের সৈয়দ মোরশেদ আনোয়ার

বাগেরহাটে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন স্মারকলিপি প্রদান

আপডেট টাইম : 06:01:14 pm, Tuesday, 3 December 2024