Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

বাগেরহাটে বাদোখালী বিল রক্ষায় খাল খনন ও সুইজগেট সচল করার দাবী

  • Reporter Name
  • আপডেট টাইম : 06:29:09 pm, Saturday, 7 December 2024
  • 216 বার

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট সদর উপজেলার ৫০ হাজার মানুষের আয়ের উৎস্য বাদোখালী বিল রক্ষা, এলাকার জলাবদ্ধতা নিরসনের জন্য খাল খনন ও স্লুইজগেট সচল করার দাবি করেছেন পরিবেশকর্মীরা। শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে পরিবেশ সুরক্ষা নাগরিক কমিটি বাগেরহাট নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে বাগেরহাট প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই দাবি করা হয়।এসময়, পরিবেশ সুরক্ষা নাগরিক কমিটির সভাপতি মোঃ নজরুল ইসলাম, সহসভাপতি মনিরুজ্জামান মনির  সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান লিটন,  সদস্য  কামরুন্নাহার পলি, লীলা নারী দাস, মোঃ আলিমুজ্জামান, শেখ নেওয়াজ শরীফ, হাসান মাহমুদ জসিমসহ বাদোখালী বিল এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।সংগঠনটির সভাপতি মোঃ নজরুল ইসলাম বলেন, বাগেরহাট সদর উপজেলার ৩৪/১ পোল্ডারের অধীনে থাকা নদী ও খাল ভরাট হয়ে যাওয়ায় বাদোখালী বিলে শুকনো মৌসুমে ব্যাপক পানি সংকটের সৃষ্টি হয়। আবার পানি নিস্কাশনের উপযুক্ত ব্যবস্থা না থাকায় বছরের ৬ মাসের বেশি সময় সদর উপজেলার রনভূমি, বাদোখালি, চাপাতলা, খুলসি, আফরাসহ ১৩টি গ্রাম জলাবদ্ধ থাকে। একদিকে প্রয়োজনের সময় পানি সংকট, অন্যদিকে জলাবদ্ধতায় এলাকার কৃষি ও মৎস্য খাতে ব্যাপক বিপর্যয় দেখা দিয়েছে। এই গ্রামগুলোর ৫০ হাজার মানুষের কৃষি ও মৎস্য খাতে আয় কমার পাশাপাশি জীবন-যাপনেও নেতীবাচক প্রভাব পড়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ না নেয়া হলে, আগামীতে এই সমস্যাগুলো আরও গুরুতর হতে পারে।আয়োজকরা বলেণ, এসব সমস্যার সমাধানের জন্য বাদোখালী  ৩৪/১ পোল্ডারের অধীনে থাকা ৪টি স্লুইজগেট সচল করতে হবে। এই এলাকার ছোট বড় সকল নদী খাল দখলমুক্ত এবং পুনরায় খনন করার দাবি জানান তারা।বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া, যাত্রাপুর এবং ষাটগম্বুজ ইউনিয়নের ৭ হাজার একর জমি নিয়ে বাদোখালী বিল।এই বিলের কৃষি এবং মৎস্য খাতের ওপর নির্ভরশীল প্রায় ৫০ হাজার মানুষ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

বাগেরহাটে বাদোখালী বিল রক্ষায় খাল খনন ও সুইজগেট সচল করার দাবী

আপডেট টাইম : 06:29:09 pm, Saturday, 7 December 2024