Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,

বাগেরহাটে গ্রিল ভেঙে সাংবাদিকদের বাড়িতে দুর্র্ধর্ষ চুরি

  • Reporter Name
  • আপডেট টাইম : 03:02:09 pm, Thursday, 26 December 2024
  • 84 বার

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মানবকন্ঠের বাগেরহাট জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল ইমরানের বাড়িতে দুর্র্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সাংবাদিক ইমরানের গ্রামের বাড়ি কচুয়া উপজেলার মঘিয়া রাজবাড়ী। বুধবার রাতের কোন এক সময় বসত ঘরের গ্রিল ভেঙে ভিতরে প্রবেশ করে তারা। এ সময় তারা ঘরের আলমারি ভেঙ্গে ৩ ভরি ওজনের স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। সাংবাদিক আব্দুল্লাহ আল ইমরান জানান, গ্রামের বাড়িতে আমার পিতা, মাতা ও ছোট ভাইয়ের স্ত্রী বসবাস করে। আমার ছোট ভাই সিঙ্গাপুর ও আমি বাগেরহাটে পরিবার নিয়ে বসবাস করি । বুধবার ছোট ভাইয়ের স্ত্রী বাড়িতে না থাকায় আমার পিতা মাতা রাতের খাবার খেয়ে তাদের রুমে ঘুমিয়ে ছিলেন। রাতের কোন এক সময় তারা বাড়ির দক্ষিণ পাশের গ্রিল ভেঙে ভিতরে প্রবেশ করে। এ সময় তারা দেশিও অস্ত্র দিয়ে আলমারি ভেঙ্গে ভিতরে থাকা ২ জোড়া স্বর্ণের কানের দুল, ১ পিস চেইন ও ৩পিস আংটি নিয়ে যায়। যার ওজন আনুমানিক তিন ভরি ও বাজার মূল্য আনুমানিক তিন লক্ষ টাকা হবে। তিনি আরো বলেন, গত কয়েক মাস ধরে কচুয়া উপজেলার মঘিয়াসহ আশ পাশের এলাকায় চুরি মাত্রাতিরিক্ত ভাবে বৃদ্ধি পেয়েছে । এজন্য এলাকার সাধারণ মানুষ চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। জনগণের জানমালের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের কাছে জোর হস্তক্ষেপ কামনা করেন তিনি। এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাশেদুল ইসলাম বলেন, চুরির ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দ্রæত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়

বাগেরহাটে গ্রিল ভেঙে সাংবাদিকদের বাড়িতে দুর্র্ধর্ষ চুরি

আপডেট টাইম : 03:02:09 pm, Thursday, 26 December 2024