চিতলমারী প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারী কালশিরা রাজেন্দ্র স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিধান চন্দ্র ব্রহ্মের বিরুদ্ধে ওই বিদ্যালয়ের অন্য শিক্ষকরা মানববন্ধন ও শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছেন। রবিবার (২৯ ডিসেম্বর) দুপুর ২ টায় উপজেলা পরিষদ চত্ত¡রে এ মানবন্ধন হয়। মানবন্ধনে শিক্ষকরা বিধান চন্দ্র ব্রহ্ম কর্তৃক স্কুলের ৪৫ লাখ টাকা আত্মসাত ও অনিয়ম-দুর্নীতির বিচার দাবী করেন।
মানববন্ধন শেষে বক্তব্য রাখেন কালশিরা রাজেন্দ্র স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তপন কুমার বিশ্বাস, সহকারী শিক্ষক প্রভাত কুমার মজুমদার, মোঃ আতিয়ার রহমান, সুশান্ত কুমার ব্রহ্ম, অপূর্ব কুমার বিশ্বাস, স্মৃতি কণা মজুমদার, স্মৃতি ঘরামী ও আশিষ কুমার বিশ্বাস। এ সময় বক্তরা বলেন, ‘অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এবং সম্প্রতি ভারতে আটক অবনী মোহন বসুর দোসর বিধান চন্দ্র ব্রহ্মের বিরুদ্ধে আমরা আটজন শিক্ষক উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ করি। প্রধান শিক্ষক কর্তৃক প্রতিষ্ঠানের প্রায় অর্ধকোটি টাকা আত্মসাতের ঘটনার সংবাদটি গত ২২ ও ২৩ ডিসেম্বর বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়। এতে ক্ষিপ্ত হয়ে প্রধান শিক্ষকের বংশীয় এবং আপন খালাতো ভাই শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে শিক্ষক সুশান্ত কুমার ব্রহ্মকে মারপিট ও লাঞ্ছিত করেন। এ ছাড়া বর্তমানে প্রধান শিক্ষক বিধান কুমার ব্রহ্ম তাঁর সীমাহীন দুর্নীতি-অনিয়ম ও অসদাচরণের ঘটনা ধামাচাপা দিতে তার লোকজন দিয়ে আমাদের নানা ধরনের হুমকি ধামকি দিচ্ছেন। তাই আমরা জীবন বাঁচাতে রাস্তায় নামতে বাধ্য হয়েছি এবং শিক্ষা উপদেষ্টার বরাবরে স্মারকলিপি প্রদান করেছি।’এ ব্যাপারে কালশিরা রাজেন্দ্র স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র ব্রহ্ম সাংবাদিকদের বলেন, ‘আমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। আমি স্কুলের কোন টাকা আত্মসাৎ করিনি।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,
চিতলমারীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অন্য শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
-
Reporter Name - আপডেট টাইম : 06:00:48 pm, Sunday, 29 December 2024
- 56 বার
জনপ্রিয় সংবাদ



















