বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে দুই ভূমিদস্যু ও চাঁদাবাজ চক্রের হয়রানির হাত থেকে রক্ষা পেতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে ভূক্তভোগী গ্রামবাসীরা। উপজেলার পঞ্চকরণ ইউনিয়নের সোনাখালী-পঞ্চকরণ সুইজগেট সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার বেলা ১১টায় এ মানববন্ধন ও বিক্ষোভের আয়োজন করেন স্থানীয় পঞ্চকরন গ্রামের ভূক্তভোগী শতাধিক পরিবারের নারী পুরুষেরা।মানববন্ধনে ভূক্তভোগীরা জানান, এলাকায় কয়েক বছর পূর্বে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক ওয়াবদা ভেরিবাঁধের রাস্তা নির্মাণ হয়। ওই রাস্তার দুপাশে ১৫/২০টি দোকান নির্মাণ করে স্থানীয় গ্রামবাসি ব্যবসা করে আসছেন। যে কারনে ৭০টি পরিবারের হয়েছে কর্মসংস্থান। কিন্তু একই এলাকার চিহ্নিত ভূমিদস্যু হিসাবে পরিচিত জাহাঙ্গীর মীর ও তার ভাই বাবুল মীর ওই জমি তাদের দাবি করে স্থানীয় এসব ব্যবসায়ীদের নিকট থেকে বিভিন্ন সময়ে হয়রানি করে ৩০ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন। এছাড়া এ চক্রটি নতুন করে স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে সরকারি ওই জমি বাবদ টাকা দাবি করে আসচ্ছে। টাকা না দিলে মারপিট ও হুমকীসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়ে স্থানীয়দের হয়রানি করছেন।মানববন্ধনে গ্রামবাসি ভূমিদস্যু এ বাহিনীকে অবিলম্বে গ্রেফতারসহ তাদের হাত থেকে রক্ষা পেতে প্রশসনের হস্তক্ষেপ কামনা করছেন।
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
Reporter Name 



















