Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

বাগেরহাটে দুই শতাধিক মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান

  • Reporter Name
  • আপডেট টাইম : 08:48:33 pm, Friday, 3 January 2025
  • 196 বার

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটের ফকিরহাটে দুই শতাধিক মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি
প্রদান করা হয়েছে। শুক্রবার (০৩ জানুয়ারি) বেলা ১১ ফকিরহাট উপজেলা পরিষদ
মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা হীড বাংলাদেশ উদ্যোগে এই সংবর্ধনার
আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা
কোহিনুর জাহান, হীড বাংলাদেশের নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন,
সহকারি পরিচালক (মাইক্রো ফাইন্যান্স) অদ্বৈতএ বিশ্বাস, সহকারি পরিচালক
(প্রশাসন) এস এম আব্দুস ছালাম, আঞ্চলিক ব্যবস্থাপক সঞ্জয় রায়, ফকিরহাট
প্রেসক্লাবের সভাপতি এ্যাড. কাজী ইয়াছিনসহ শিক্ষার্থী ও সংস্থাটির
উপকারভোগীরা উপস্থিত ছিলেন।হীড বাংলাদেশের ঋণগ্রহিতাদের মেধাবী সন্তানদের জন্য এই সংবর্ধনারআয়োজন করা হয়। এদিন জিপিএ-৫ প্রাপ্ত ৩২ জনকে ৫ হাজার টাকা করে,
জিপিএ-৪ প্রাপ্ত ১৭১ জনকে ৪ হাজার টাকা করে বৃত্তি এবং ক্রেস্ট প্রদান করা হয়।
এছাড়া উচ্চ শিক্ষায় সহায়তা হিসেবে খুলনা, ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের
তিন শিক্ষার্থীকে প্রতি মাসে ৩ হাজার টাকা করে বৃত্তির চেক তুলে দেওয়া হয়।
প্রতিষ্ঠানটির ৫০ বছর পূর্তি উপলক্ষে এবার সারা বাংলাদেশে তাদের উপকারভোগী
পরিবারগুলোর মধ্য থেকে ৫ হাজার ৯০১ জন শিক্ষার্থীকে বৃত্তি ও সংবর্ধনা দেওয়া
হচ্ছে।সম্মাননা পেয়ে খুশি দরিদ্র পরিবারের এসব শিক্ষার্থীরা। এছাড়া দিনব্যাপি
আয়োজনে পটগানের মাধ্যমে প্রতিষ্ঠানটির বিভিন্ন দিক সম্পর্কে স্থানীয়দের
জানানো হয়।বৃত্তি প্রাপ্ত রাজশাহী বিশ্ব বিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি
ম্যানেজমেন্টের শিক্ষার্থী লিলি বিশ্বাস বলেন, আমার মা হীড বাংলাদেশের একজন
ঋণ গ্রহিতা। আজকে হীড বাংলাদেশ আমাদের যে সম্মান দেখালো আমরা খুবই
খুশি হয়েছি। বৃত্তি হিসেবে প্রতিমাসে যে টাকা পাব, সেটা পড়াশুনা
চালিয়ে নিতে সহযোগিতা করবে। এছাড়া অন্য যাদেরকে সম্মানিত করা হয়েছে,
সবাই উপকৃত হবে বলে আমি বিশ্বাস করি।হীড বাংলাদেশের নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন বলেন, আমরা খুদা,দারিদ্র ও দূর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষে কাজ করছি। আমরা ক্ষুদ্র ঋণ কার্যক্রমপরিচালনার পাশাপাশি প্রতি বছর মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, ইংলিশ
মিডিয়াম স্কুল পরিচালনা, বিভিন্ন প্রশিক্ষন প্রদানসহ নারীর ক্ষমতায়ন নিশ্চিতে
নানা উদ্যোগ রয়েছে আমাদের। ভবিষ্যতে কাজের পরিধি আরও বড় করা হবে বলে
জানান এই কর্মকর্তা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

বাগেরহাটে দুই শতাধিক মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান

আপডেট টাইম : 08:48:33 pm, Friday, 3 January 2025