বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে কমিটি গঠন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্রো করে বিএনপি’র দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে নারী-শিশুসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। এসময় ৮টি বসত বাড়ীতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। বুধবার সন্ধ্যায় বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কুলিয়াদাইড় গ্রামে ঘটনা ঘটে। এর আগে এদিন বিকেলে উভয় পক্ষের মধ্যে একাধিকবার হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। সে সময় উভায় পক্ষের বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয় ।স্থানীয়রা জানান, ইউনিয় বিএনপির সভাপতি পদ বাগিয়ে নিতে ৫ আগস্টের পর থেকেই বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির অন্যতম দুই নেতা রুহুল আমিন ওরফে রুহুল মেম্বর ও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমানের মধ্যে প্রকাশ্যে বিরোধ দেখা যায়। এনিয়ে উভয় পক্ষের মধ্যে কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটে। ইউনিয়ন বিএনপির সভাপতি পদ নিয়ে এই বিরোধ চরম পর্যায়ে পৌছায়। মঙ্গলবার এই ইউনিয়নের কমিটি গঠন স্থগিত করে জেলা বিএনপি। সব শেষ গত সোমবারও উভয় পক্ষের মধ্যে মারপিটে অন্তত ১০ জন আহত হয়। বুধবার বিকেলে এদের মধ্যে আবারো সংঘর্ষ হলে সে সময় মোস্তাফিজ গ্রুপের দুই জন আহত হয় । পরে মোস্তাফিজুর রহমানের লোকজন রুহুল মেম্বার ও তার ভাই রেজাসহ তাদের সমর্থকদের বসত বাড়িতে হামলা করে অগ্নিসংযোগ ও লুটপাট চালায়।বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, সংঘর্ষ ও অগ্নিসংযোগের খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করার পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা অবস্থান করছে।
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
Reporter Name 


















