Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

বাগেরহাটে তাবলীগ জামাতের সাদপন্থীদের জামিন বাতিলের দাবিতে বিক্ষোভ

  • Reporter Name
  • আপডেট টাইম : 07:40:10 pm, Friday, 10 January 2025
  • 84 বার

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
তাবলীগ জামাতের সাদপন্থী ইঞ্জিনিয়ার ওয়াসিফসহ সকল আসামীর জামিন বাতিল করে গ্রেফতারের দাবিতে বাগেরহাটে বিক্ষোভ মিছিল করেছে উলামা-মাশায়েখরা। শুক্রবার (১০জানুয়ারি) আসর নামাজ শেষে শহরের রেলরোড মসজিদের সামনে থেকে ওলামা মাশায়েখ ও তৌহিদি জনতার ব্যানারে এই বিক্ষোভ মিছিল বের করা হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে শালতলা মোড়ে সমাবেশে মিলিত হন মিছিলকারীরা।সমাবেশে বক্তব্য দেন, মুফতি আব্দুল্লাহ, মাওলানা ফয়জুল্লাহ, মাওলানা আবরারুল হক, মুফতি রমিজউদ্দিন, মাওলানা আমিরুল হক প্রমুখ। বক্তারা বলেন, টঙ্গী ইজতেমায় সাদপন্থীরা অতর্কিত হামলা করে চারজনকে নিহত করে ও অসংখ্য সাথীদেরকে আহত করে। এই ঘটনায় বিভিন্ন থানায় মামলা দায়ের করা হলেও বর্তমান সরকারের কিছু কুচক্রি মহলের মদদে হামলাকারী খুনী এতায়াতী সাদপন্থীদের গ্রেফতারের পরিবর্তে জামিন দেওয়া হচ্ছে, যা এদেশের মুসলমানদের রক্তের সাথে চরম গাদ্দারী। বক্তারা সেসব কুচক্রি মহলের উদ্দ্যেশ্যে সতর্ক বার্তা দিয়ে বলেন, এদশের আলেম সমাজের মতামত উপেক্ষা করে, বাতিল ফিরকা সাদীয়ানী খুনিদের কার্যক্রম পরিচালনা করে বাংলাদেশে ফেতনা-ফাসাদ সৃষ্টির পায়তারা করা হলে তার পরিণতি শুভ হবে না।
বক্তারা আরও বলেন, উলামায়ে কেরামের তত্বাবধানে আলমী শুরার পরিচালনায় ২০২৫ সালের ৩১ জানুয়ারি ও ১ও২ ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হববে। এর বাইরে আমরা ভিন্ন কোন ইজতেমা দেখতে চাই না।এসব দাবি মানা না হলে, ২৫জানুয়ারি দেশের সকল পর্যায়ের প্রতিনিধিত্বশীল আলেমদের নিয়ে উলামা সম্মেলন করার ঘোষনা দেন বক্তারা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

বাগেরহাটে তাবলীগ জামাতের সাদপন্থীদের জামিন বাতিলের দাবিতে বিক্ষোভ

আপডেট টাইম : 07:40:10 pm, Friday, 10 January 2025