নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটের মোল্লাহাটে আহম্মদ উল্লাহ রাজ (০৯) নামের এক শিশু অপহরণ মামলায় মহিবুল হাসান (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) গভীর রাতে নিজ বাড়ি থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। এর আগে এদিন বিকেলে শিশু আহম্মদ উল্লাহ রাজের বাবা মোঃ আলাউদ্দিন মোল্লা বাদী হয়ে মহিবুল হাসানের বিরুদ্ধে অপহরণ মামলা করেন।গ্রেপ্তার মহিবুল হাসান মোল্লাহাট উপজেলার উদয়পুর গোলারচক গ্রামের খবির উদ্দিন মোল্লার ছেলে। তার বিরুদ্ধে মোল্লাহাট থানায় ৫টি মাদক মামলা রয়েছে। অপহরণের শিকার শিশু আহম্মদ উল্লাহ রাজও একই এলাকার বাসিন্দা।
ওই শিশুর পিতা আলাউদ্দিন মোল্লা বলেন, গেল ২২ নভেম্বর বিকেলে আমার ছেলে আহম্মদ উল্লাহ রাজ বাড়ির সামনে খেলছিল। আমার স্ত্রী আমাদের বিল্ডিংয়ের ছাদের উপর থেকে দেখতে পায়, মাদক ব্যবসায়ী মহিবুল হাসান আমাদের বাড়িতে এসেছে। সে ছাদ থেকে নেমে আর আমার ছেলেকে খুজে পায় না। পরে অনেক খোজাখুজি করেও, আমার ছেলেকে পাইনি। ওইদিনই আমি মোল্লাহাট থানায় একটি সাধারণ ডায়েরী করি। এর এক সপ্তাহ আগেও মহিবুল হাসান আমাদের বাড়িতে এসেছিল এবং আমার ছেলে রাজের ছবি তুলেছে তার মুঠোফোনে।
তিনি আরও বলেন, মহিবুল হাসানের সাথে দীর্ঘদিন ধরে আমাদের জমিজমাসহ নানা কারণে বিরোধ চলে আসছে। সে অনেকবার আমাকে এবং আমার পরিবারের সদস্যদের মেরে ফেলার হুমকি দিয়েছে। আমার ধারণা মহিবুল হাসান লোকজন নিয়ে আমার ছেলেকে অপহরণ করেছে। আমার ছেলে নিখোজ হওয়ার পরে সর্বপ্রথম মহিবুল হাসান তার ফেসবুকে স্টাটাস দেয়। আমি যেকোন মূল্যে আমার ছেলে সন্ধান চাই।মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম বলেন, নিখোজ শিশুর বাবার দায়েরকৃত মামলায় মহিবুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে মহিবুল হাসান অপহরণের কথা স্বীকার করেনি। অপহরণ ও অপহৃত শিশুর সন্ধ্যান পেতে জিজ্ঞাসাবাদের জন্য মহিবুল হাসানের রিমান্ড চাওয়া হবে বলেও জানান তিনি।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে শিশু অপহরণ মামলায় মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
Reporter Name - আপডেট টাইম : 07:34:57 pm, Friday, 10 January 2025
- 86 বার
জনপ্রিয় সংবাদ




















