মাসুদুর রহমান, মোংলা
তারুণ্যের অদম্য শক্তি এবং নতুন বাংলাদেশ দেশ গড়ার মানসিকতার সঠিক ব্যবহারের মাধ্যমে দুর্নীতি ও বৈষম্যহীন একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে দিগরাজ ডিগ্রী মহাবিদ্যালয় তিন দিনব্যাপী তারুণ্যের উৎসব সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় দিগরাজ ডিগ্রী মহাবিদ্যালয় মাঠ চত্বরে শিক্ষক,শিক্ষার্থী ও সাধারণ মানুষের অংশগ্রহণে এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ৩ দিন ব্যাপী এ অনুষ্ঠানে মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে শিক্ষার্থীরা তাদের নতুন নতুন উদ্ভাবন গুলো তুলে ধরে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিগরাজ ডিগ্রী মহাবিদ্যালয়ের এ্যাডহক কমিটির সভাপতি শামীমা আক্তার লাইজু। প্রধান অতিথির বক্তব্যে সভাপতি শামীমা আক্তার লাইজু বলেন, তারুণ্য একটি অনুভূতি এবং প্রেরণা যা সাহসিকতা, অদম্য শক্তি এবং চ্যালেঞ্জ মোকাবিলার ক্ষমতা দেয়। এই তারুণ্যই দেশের উন্নয়নের প্রধান শক্তি। এ উৎসবের মূল উদ্দেশ্য তরুণ উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে তাদের সৃজনশীলতাকে উৎসাহিত করা।তরুণদের চাকরির পিছনে না ছুটে নিজের মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখানোই আমাদের লক্ষ্য। তারুণ্যের এই আয়োজন আমাদের মেধা ও সৃজনশীলতা প্রকাশের সুযোগ করে দিয়েছে। এমন আয়োজন আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে এবং উদ্যমী হতে অনুপ্রাণিত করে। তিনি আরো বলেন, এ মেলায় অংশগ্রহণ করে আমরা জানতে পারছি, কীভাবে আমাদের সৃজনশীলতাকে পেশায় রূপান্তরিত করা যায়। এমন উৎসব নিয়মিত আয়োজন করা হলে আমরা তরুণ প্রজন্ম নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার অনুপ্রেরণা পাব।
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
Reporter Name 


















