Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

বাগেরহাটে জেলা বিএনপির পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ

  • Reporter Name
  • আপডেট টাইম : 06:17:07 pm, Thursday, 16 January 2025
  • 114 বার

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে জেলা বিএনপির পক্ষ থেকে অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকালে শহরের সরোইস্থ জেলা বিএনপির কার্যালয় বাগেরহাট পৌরসভার ৩ হাজার পরিবারকে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের হাতে এ শীতবস্ত্র তুলে দেন। এ সময় জেলা বিএনপি নেতা শাহেদ আলী রবি, জেলা জাসাস এর সভাপতি ও বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, বিএনপি নেতা হেদায়েত হোসেন লিটনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এ সময় এম এ সালাম বলেন, জেলা বিএনপি প্রতিবছর বাগেরহাটে শীতার্ত অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে থাকে। তার অংশ হিসেবে এবছর বাগেরহাট পৌরসভার ৩ হাজার পরিবারকে বস্ত্র বিতরণ করা হয়েছে। তিনি বলেন, আগামীতে পর্যায়ক্রমে বাগেরহাট ও কচুয়া উপজেলার শীতার্ত মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

বাগেরহাটে জেলা বিএনপির পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ

আপডেট টাইম : 06:17:07 pm, Thursday, 16 January 2025