নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
‘যুক্তির আলোয় মুক্তির জয় গান’ স্লোগানে বাগেরহাটে প্রথমবারের মতো বসুন্ধরা সিমেন্ট এনডিএফ বিডি জেলা বিতর্ক উৎসব-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। উৎসবটি উপলক্ষে শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে ৯টি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিতার্কিকরা জড়ো হতে থাকেন শহরের শালতলাস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামের সামনে।পরে অডিটোরিয়ামের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।শোভাযাত্রা শেষে বসুন্ধরা সিমেন্টের সহযোগিতায় ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ, বাগেরহাট জেলা শাখার আয়োজনে আনুষ্ঠানিকভাবে এই উৎসব শুরু হয়। বেলা বৃদ্ধির সাথে সাথে শিক্ষার্থী ও বিতার্কিকদের মিলন মেলায় পরিনত হয় এই উৎসব। এতবড় বিতর্ক উৎসবে অংশগ্রহন করতে পেরে খুশি বিভিন্ন স্থান থেকে আসা শিক্ষার্থীরা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসান। অনুষ্ঠানে বক্তব্য দেন, ন্যাশনাল ডিবেট ফেডারেশন
বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এ কে এম শোয়েব, ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ এর মহাপরিচালক এম আলমগীর, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আব্দুর রব চৌধুরী প্রমুখ। এসময়, বাগেরহাট জেলা শিক্ষা কর্মকর্তা এসএম ছায়েদুর রহমান, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ মুখার্জী, বিতর্ক উৎসব আয়োজক কমিটির আহবায়ক এস কে এ হাসিব, সদস্য সচিব শেখ সাকির হোসেন, প্রধান সমন্বয়ক আবিদা সুলতানা, সমন্বয়ক মাহবুবুর রহমান সুজন, সরদার ইনজামামুল হকসহ ৫ শতাধিক বিতার্কিক উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান ও অতিথিদের স্মারকলিপি প্রদান শেষে একে একে জনপ্রিয় শিশু বিতর্ক প্রদর্শনী, সংসদীয় বিতর্ক, পেশাজীবী বিতর্ক, প্লানচেট বিতর্ক প্রদর্শনী, সনাতনী বিতর্ক, বারোয়ারী বিতর্ক, পাবলিক স্পিকিং এবং কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুপুরের পরে শিক্ষার্থীদের নিয়ে ইংলিশ
ডিবেট ওয়ার্কশপ এবং সনাতনী বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়। বিভিন্ন স্থান থেকে আসা কৃতি বিতার্কিকরা প্রশিক্ষন প্রদান করেন এই কর্মশালায়। এসব অনুষ্ঠান চলাকালীন, বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম, জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলাম, বাগেরহাট টেলিভিশন জার্নালিস্টে এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক
মোল্লা মাসুদুল হক, যদুনাথ স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ ঝিমি মন্ডল, বহুমুখী স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ ফারহানা আক্তারসহ বিভিন্ন গন্যমান্য ব্যক্তিরা উৎসব উপভোগ করেন।
সন্ধ্যায় পুরুস্কার বিতরণ ও সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম। বিশেষ অতিথি ছিলেন, কর কমিশনার মহিদুল ইসলাম, বসুন্ধরা সিমেন্টের প্রধান বিপনন কর্মকর্তা শাহ জামাল, বসুন্ধরা গ্রুপের ডিজিএম মাসুদুর রহমান।
দেশের অন্যতম শিল্পগ্রুপ বসুন্ধরা সিমেন্টের সহায়তায়, বিতর্ক উৎসবে অংশগ্রহনকারী শিক্ষার্থীদের বসুন্ধরা খাতাসহ বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়। আয়োজকরা জানান, বাগেরহাটের শিক্ষার্থীদের মধ্যে কুসংস্কার দূর করতে এবং তাদের যুক্তিবাদী মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এই আয়োজন। বাগেরহাট জেলার নয়টি উপজেলার শতাধিক প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক অভিভাবক এবং সংগঠকসহ প্রায় পাঁচ শতাধিক মানুষের মিলন মেলায় পরিণত হয়েছে এই আ য়োজনটি। এই আয়োজনটি বাগেরহাটর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দক্ষ
বিতার্কিক গড়ে তুলতে ভূমিকা রাখবে বলে মনে করেন আয়োজকরা।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
বাগেরহাটে বসুন্ধরা সিমেন্ট এনডিএফ বিতর্ক উৎসবে বিতার্কিকদের মিলন মেলা
-
Reporter Name - আপডেট টাইম : 07:46:20 pm, Friday, 17 January 2025
- 61 বার
Tag :
বিতার্কিকদের মিলন মেলা
জনপ্রিয় সংবাদ




















