নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটের রামপালে পিস্তল ও শর্ট গানের গুলিসহ জেলা আওয়ামী লীগ নেতার ছেলে ও তার সহযোগীকে আটক করা হয়েছে। মামলা দায়েরপূর্বক শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে শুক্রবার সন্ধ্যায় (১৭ জানুয়ারি) উপজেলার কালীগঞ্জ বাজারে ওই আ,লীগ নেতা আবু সাঈদের রাইস মিল থেকে এদের আটক করা হয়। এসময়, এক রাউন্ড পিস্তলের গুলি ও ২৫ রাউন্ড শর্ট গানের গুলি উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, রামপাল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সদস্য শেখ মো. আবু সাইদের ছেলে আবু মাতলুব ও তার সহযোগি একরামুল হক রাজিব।
বাগেরহাটের পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ বলেন, আওয়ামী লীগ নেতা শেখ আবু সাইদের কাছে অবৈধ আগ্নেয়াস্ত্র আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ বাজারে তার রাইস মিলে অভিযান চালানো হয়। এসময়, তার ছেলে আবু মাতলুব ও সহযোগি একরামুল হক রাজিবকে আটক করা হয়।এক রাউন্ড পিস্তলের গুলি ও ২৫ রাউন্ড শর্ট গানের গুলি উদ্ধার করা হয়। এঘটনায় মামলা দায়ের পূর্বক আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
বাগেরহাটে আগ্নেয়াস্ত্রের গুলিসহ আ,লীগ নেতার ছেলে ও সহযোগি আটক
-
Reporter Name - আপডেট টাইম : 07:04:00 pm, Saturday, 18 January 2025
- 101 বার
Tag :
আগ্নেয়াস্ত্রের গুলিসহ
জনপ্রিয় সংবাদ




















