Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না          —–ডা. শফিকুর রহমান জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত  ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ

বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় আহত- ৩

  • Reporter Name
  • আপডেট টাইম : 07:25:21 pm, Monday, 20 January 2025
  • 98 বার

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ৩জন আহত
হয়েছে । এ ঘটনায় বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের মেঘনা
খাতুন (৩৫) বাদী হয়ে বাগেরহাট সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন। হামলায়
আহতরা হলেন – মেঘনা খাতুনের স্বামী মোস্তাফিজুর রহমান উজ্জ্বল(৪৬), ছেলে
মেজবাহ উদ্দিন শাকিব (২১) ও দেবর মেহেদী হাসান (২৬)।মামলার এজাহারে জানা যায়, বাগেরহাটের গোটাপাড়া ইউনিয়নের নওয়াপাড়াগ্রামের মৃত কাছেম শেখের ছেলে ও তাদের পরিবারের সাথে মোস্তাফিজুর রহমান উজ্জলের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। সাম্প্রতিক মৃত কাছেম শেখের ছেলে আতিয়ার রহমান বাদী হয়ে বাগেরহাট বিজ্ঞ আদালতে দ্রুত বিচার আইনে মামলা করে। বর্তমানে মামলাটি বাগেরহাট পিবিআই এর কাছে
তদন্তানাধীন রয়েছে। গত ১৫ই জানুয়ারি সকাল সাড়ে নয়টার দিকে মৃত কাছেম শেখের ছেলে আতিয়ার, মতিয়ার, মোজাফফর ও নাতী লিটন, নজরুলসহ ১০/১৫ জন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে মোস্তাফিজুর রহমান উজ্জলের পৈত্রিক সূত্রে প্রাপ্ত সম্পত্তিতে অনৈতিকভাবে প্রবেশ করে ও জমিতে ধান লাগানো শুরু করে। সংবাদ পেয়ে মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, তার ছেলে শাকিব ও ভাই মেহেদী ঘটনাস্থলে উপস্থিত হয়ে ধান গাছ লাগাতে নিষেধ করে। এতে প্রতিপক্ষরা ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র দিয়ে উজ্জল, তার ছেলে ও ভাইকে পিটিয়ে ও কুপিয়ে গুরুত্বর জখম করে। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় আহত মোস্তাফিজুর রহমান উজ্জ্বল বলেন, এটা আমার পৈত্রিক সূত্রে প্রাপ্ত ও খরিদা করা সম্পত্তি। মৃত কাছেম শেখের ছেলেরা ভূমিদস্যু। তারা বিগত স্বৈরাচারী সরকারের আমল থেকে আমার সম্পত্তি জোরপূর্বক দখলের পায়তারা করে যাচ্ছে। এখন আমাদের নামে মিথ্যা একটা মামলা দিয়ে হয়রানিসহ আমাদের উপর হামলা করে রক্তাক্ত জখম করেছে। এ ঘটনার সাথে জড়িত সকলকে দ্রæত গ্রেপ্তার পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের আহবান জানান তিনি। এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার এস আই গৌতম দাস বলেন, হামলার ঘটনায় মামলা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় আহত- ৩

আপডেট টাইম : 07:25:21 pm, Monday, 20 January 2025