Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

বাগেরহাট কারাগারে মাদক মামলার আসামীকে মারধর, বন্দীদের বিক্ষোভ

  • Reporter Name
  • আপডেট টাইম : 10:11:39 pm, Sunday, 26 January 2025
  • 84 বার
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট জেলা কারাগারে মনির হোসেন নামের এক সাজাপ্রাপ্ত আসামীকে মারধরের অভিযোগ উঠেছে দুই কারারক্ষীর বিরুদ্ধে। রবিবার সকালে ওই বন্দীকে মারধর করেন হাবিলদার ফিরোজ ও কারারক্ষী চয়ন।অন্যায়ভাবে মারধরের বিষয়টি জানার পরে ওইদিনই কারা অভ্যন্তরে বিক্ষোভ করেন বন্দিরা। এর জেরে সোমবারও বিক্ষোভ করেন কারাবন্দিরা। পরে কর্মকর্তারা বুঝিয়ে তাদেরকে স্বাভাবিক করেন। এরআগেও বিভিন্ন সময় জেল খানায় বন্দীদের মারধরের ঘটনা ঘটেছে বলে কারাগার সূত্রে জানা গেছে।মারধরের শিকার মনির ফকিরহাট উপজেলার বাসিন্দা। একটি মাদক মামলায় চার মাসের সাজাপ্রাপ্ত হয়ে তিনি কারাগারে আসেন। তার বিরুদ্ধে মাদক মামলা ছাড়াও কয়েকটি মামলা রয়েছে।কারাসূত্রে জানাযায়, মনিরসহ কয়েকজন কারা অভ্যন্তরে মেডিকেল সেন্টারের সামনে জটলা করছিল।তখন কারারক্ষি চয়ন মনিরকে সরে যেতে বলে। তখন মনির চয়নকে ধাক্কা দেয়। এতে উত্তেজিত হয়ে চয়ন ও ফিরোজ মনিরকে মারধর করে। বিষয়টি জানাজানি হওয়ার পরে বিক্ষোভ করেন কারাবন্দিরা।প্রকাশ না করার শর্তে একাধিক কারারক্ষি বিষয়টির সত্যতা স্বীকার করেছেন।বাগেরহাটের জেল সুপার শঙ্কর কুমার মজুমদার বলেন, মাঝে মাজে কারা অভ্যন্তরে বন্দিরা কিছু জটিলতা সৃষ্টি করে। তবে গতকাল ও আজকে কারাগারে কোন ঘটনা ঘটেনি। কোন বন্দিকে কেউ মারধর করেনি।এর আগে কারাগারে গেল ৮ ডিসেম্বর কারাগারের নিয়ম ভঙ্গ করে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক বন্দিকে ঢাক-ঢোল পিটিয়ে বাবার মৃত্যুর যজ্ঞানুষ্ঠান করার সুযোগ দেয় জেল সুপার। বিষয়টি জানাজানি হলে কারাবন্দিদের মাঝে ক্ষোভের সঞ্চার হয়।তখনও বিষয়টি অস্বীকার করেছিলেন জেল সুপার শঙ্কর কুমার মজুমদার।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

বাগেরহাট কারাগারে মাদক মামলার আসামীকে মারধর, বন্দীদের বিক্ষোভ

আপডেট টাইম : 10:11:39 pm, Sunday, 26 January 2025