Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

জয় বাংলা” শ্লোগানের প্রতিবাদ ও বহিস্কারের দাবিতে সংবাদ সম্মেলন

  • Reporter Name
  • আপডেট টাইম : 06:24:50 pm, Monday, 27 January 2025
  • 72 বার

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়ন বিএনপি নেতা এডভোকেট আব্দুস সালাম ও তার সহযোগী জয়নাল গফফার এবং সরোয়ার এর বিরুদ্ধে অসাংগঠনিক কার্যক্রম পরিচালনা ও দলীয় নেতাকর্মীদের হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ জানুয়ারি) সকালে বাগেরহাট প্রেসক্লাবের হলরুমে খাউলিয়া ইউনিয়ন ২ নং ওয়ার্ডের বিএনপি নেতা মাহমুদ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। এ সময় স্থানীয় বিএনপি নেতা মোহাম্মদ টুকু ফরাজী, রিয়াদুল ইসলাম তাহের, মহিউদ্দিন খান উপস্থিত ছিলেন।
মানববন্ধনে মাহমুদ জানান, ৫ই আগস্টের পর বিএনপি নেতা এডভোকেট আব্দুস সালাম বিভিন্ন দল থেকে আসা নেতাকর্মীদের বিএনপিতে পদ পদবী এবং সদস্য পদ দেওয়ার কথা বলে বিএনপির ত্যাগী নেতাকর্মীদের দূরে সরিয়ে রাখছেন। তিনি ভুয়া সমন্বয়ক হয়ে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে তার মনোনীত কিংবা পছন্দের ব্যক্তিকে দলের বিভিন্ন দায়িত্ব প্রদান করেছেন। আব্দুস সালাম ও তার সহযোগী জয়নাল গফফার, সরোয়ার সহ অনেকে তার এই অবৈধ কাজে সহায়তা করছেন।তিনি আরো বলেন, খাউলিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের সরোয়ার হোসেন একজন আওয়ামী পরিবারের লোক। তার বড় ভাই দেলোয়ার গুন্ডা একজন সন্ত্রাসী। চিটারি বাটপারি করে ও সন্ত্রাসী কর্মকান্ড করার অপরাধে প্রশাসনের হাতে নিহত হন। জীবনে কোনদিন বিএনপি’র সাথে সম্পৃক্ততা ছিল না। বিএনপি’র ওয়ার্ড কমিটিতে এডভোকেট আব্দুস সালাম তার নাম অন্তর্ভুক্ত করেছে। তিনি আরো বলেন, এডভোকেট আব্দুস সালাম ইতিপূর্বে বাংলাদেশ জামায়াত ইসলামের রাজনীতির সাথে সরাসরি জড়িত ছিলেন। বর্তমানে সদস্য পদ দেওয়ার কথা বলে বিভিন্ন লোকের কাছ থেকে নগদ টাকা গ্রহণ করেছে। আমরা বিএনপির সমর্থক হওয়ায় অনেক নির্যাতনের শিকার হয়েছি। শুধু আমরা নয় আমাদের পরিবার ও নির্যাতনের শিকার হয়েছে। সম্পদ হারিয়েছি কোন ব্যবসা-বাণিজ্য করিতে পারি নাই। পক্ষান্তরে তারা ছিল সুযোগ সন্ধানী। তাদের ব্যবসা-বাণিজ্য সবকিছু চালু ছিল। আওয়ামী লীগের সাথে আঁতাত করে সে সময়ে তারা আমাদের উপর নির্যাতন করেছে।তিনি আরো বলেন, খাউলিয়া ইউনিয়নের বিএনপি নেতা এডভোকেট আব্দুস সালাম এবং তার সহযোগীরা ওয়ার্ড কমিটির নির্বাচনে পরাজিত হয়ে “জয় বাংলা’ শ্লোগান দেয়। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং এডভোকেট আব্দুস সালাম ও তার সহযোগীদের সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য দলীয় ঊর্ধ্বতন নেতৃবৃন্দের প্রতি আহবান জানান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

জয় বাংলা” শ্লোগানের প্রতিবাদ ও বহিস্কারের দাবিতে সংবাদ সম্মেলন

আপডেট টাইম : 06:24:50 pm, Monday, 27 January 2025