Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

বাগেরহাটে যাত্রীবাহী বাসের চাপায় ইজি বাইকের চালকসহ দুইজন নিহত, আহত ৩

  • Reporter Name
  • আপডেট টাইম : 06:30:13 pm, Saturday, 1 February 2025
  • 343 বার

জেলা প্রতিনিধি,বাগেরহাট

বাগেরহাটের মোরেলগঞ্জে দূর পাল্লার যাত্রীবাহী বাসের চাপায় ইজিবাইকের চালকসহ দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ইজিবাইকের আরও তিন আরোহী। শনিবার (০১ ফেব্রুয়ারি) বিকেলে সাইনবোর্ড-বগি আঞ্চলিক মহাসড়কের মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সামনে শরণখোলা থেকে ঢাকাগামী জিএমএস  নামের যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা ইজিবাইককে চাপ দিলে এই দূর্ঘটনা ঘটে।এতে ঘটনাস্থলেই ইজিবাইকের চালক ও এক নারী যাত্রীর মৃত্যু হয়। নিহত ও আহতদের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থা আশংকাজনক হওয়ায় আহত তিনজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতরা হলেন,  ইজিবাইক চালক মজনু মোল্লা(৪৫) ও তার বোন সুমি বেগম(৩৬)। আহত হয়েছেন নিহত সুমি বেগমের ৪ মাস বয়সী শিশু মিলি আক্তার ও একই পরিবারের ঝুমুর বেগম(৪৮) ও সিয়াম খান(৩৫)।হতাহতদের বাড়ি মোরেলগঞ্জ উপজেলার বলইবুনিয়া ইউনিয়নের দোনা গ্রামে।মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবারের পরিকল্পনা কর্মকর্তা ডা. মোজাহিদুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় হতাহত পাঁচজনকে বিকেলে হাসপাতালে নিয়ে আসা হয়। এদের মধ্যে একজন নারী ও একজন পুরুষকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। আহত তিনজনের অবস্থা অসংখ্য জনক হওয়ায় তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে চার মাস বয়সী এক শিশু রয়েছেন। এদিকে ইজিবাইককে চাপা দেওয়া বাসটিকে জব্দ করেছে পুলিশ। তবে চালক ও তার সহযোগীকে আটক করতে পারেনি পুলিশ।মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. রাকিবুল হাসান বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত দুজনের মরাদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।  ইজিবাইককে চাপা দেওয়া বাসটি জব্দ করা হয়েছে। ধ্বংসস্তুপে পরিনত হওয়া ইজিবাইক উদ্ধার করা হয়েছে। তবে পরিবহনের চালক, হেলপার ও সুপারভাইজার পালিয়ে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

বাগেরহাটে যাত্রীবাহী বাসের চাপায় ইজি বাইকের চালকসহ দুইজন নিহত, আহত ৩

আপডেট টাইম : 06:30:13 pm, Saturday, 1 February 2025