Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না          —–ডা. শফিকুর রহমান জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত  ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ

চিতলমারীতে ‘ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা’ শুরু

  • Reporter Name
  • আপডেট টাইম : 03:32:24 pm, Monday, 10 February 2025
  • 171 বার

চিতলমারী প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারীতে ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় তিন দিন ব্যাপী ‘ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা’র শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে সোমবার (১০ ফেব্রæয়ারী) সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন হয়। আগামী ১২ ফেব্রয়ারী বুধবার বিকেলে এ মেলার সমাপনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠান হবে। সমৃদ্ধি চিতলমারী গড়ার প্রত্যয়ে লাগসই কৃষি প্রযুক্তি, উত্তম মাটি ও পানি ব্যবস্থাপনার মাধ্যমে ফসলের উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধি এ মেলার মূল লক্ষ্য। মেলায় আগত কৃষাণ-কৃষাণীদের জলবায়ু পরিবর্তন বিষয়ক আধুনিক কৃষি প্রযুক্তি দেখানো ও আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে কৃষিকে আধুনিকরণ করা, ঘেরের পাড়ে অফসিজন তরমুজ চাষ, মাটির স্বাস্থ্য রক্ষায় জৈব সারের ব্যাবহার, বস্তা ও টাওয়ার পদ্ধতিতে সবজি চাষ, লবণাক্ত জমিতে বেডনালা পদ্ধিতে সবজিচাষ এবং ফলগ্রাম স্থাপনসহ বিভিন্ন প্রযুক্তি বিষয়ে উৎসাহিত করা হয়।ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার সভাপতিত্ব করেন চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস পাল।
মেলায় স্বাগত বক্তব্য রাখেন চিতলমারী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সিফাত-আল-মারুফ। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগন, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং কৃষাণ-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চিতলমারীতে ‘ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা’ শুরু

আপডেট টাইম : 03:32:24 pm, Monday, 10 February 2025