Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

মোংলায় আ’লীগ নেতার ফাসির দাবীতে মানববন্ধন 

  • Reporter Name
  • আপডেট টাইম : 05:01:50 pm, Friday, 14 February 2025
  • 239 বার
মোংলা প্রতিনিধি,বাগেরহাট
মোংলায় পৌর আওয়ামীলীগের কোষাধ্যক্ষ নাসির হাওলাদারের ফাঁসির দাবিতে মিছিল ও মানববন্ধন করেছে স্থানীয়রা।শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় “বুড়িরডাঙ্গা ইউনিয়নের সর্বস্তরের জনগের” ব্যানারে প্রতিবাদ মিছিলের পর দিগরাজ বাজার সংলগ্ন এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন ক‌রা হয়। শতাধিক গ্রামবাসী এ মানববন্ধনে অংশ নেন।মানববন্ধনে বক্তারা বলেন, এই নাসির হাওলাদারের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তার সত্যতা নিশ্চিত করে ফাঁসি দিতে হবে। যদি তাকে ফাঁসি না দেয়া হয় তাহলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন বক্তারা।স্থানীয়রা বলেন, আওয়ামী সরকারের আমলে দিগরাজ এলাকায় এক দস্যুতার সম্রাজ্য গড়ে তুলেছিলো মোংলা পৌর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ নাসির হাওলাদার। হয়েছে শত শত কোটি টাকার মালিক। একের পর এক জমি দখল করে বুক ফুলিয়ে এলাকায় বসবাস করা এই নাসির ছিলো খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেকের একান্ত সহচর। এছাড়াও সাবেক মেয়রের স্ত্রী সাবেক উপমন্ত্রী বেগম হাবিবুন নাহারও নাসিরকে দিতেন ছায়া। সব মিলিয়ে কোনো কিছুর তোয়াক্কা না করে দিনের পর দিন নানা অপরাধের সাথে জড়িয়ে ছিলেন এই আওয়ামী লীগ নেতা।উল্লেখ্য, গত ২০১৯ সালে নাসির হাওলাদারের বিরুদ্ধে তার স্ত্রী মোংলার ব্যবসায়ী আরজ আলির মেয়ে আসমা আরোজকে ঘুমের ওষুধ খাইয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রেখে হত্যার অভিযোগ করে নিহতের আত্মীয়রা। ক্ষমতার দাপটে নিহতের ময়না তদন্তের রিপোর্ট পর্যন্ত গায়েব করেছেও বলে অভিযোগ করেন তারা।এছাড়াও ২০১৬-১৭ সালে খোকা তালুকদার হত্যা মামলার আজও কোন সূরাহা হয়নি। ক্ষমতার বলে সড়ক দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়া হয়েছে। এ হত্যা কান্ডের সাথে নাসির হাওলাদার জড়িত বলে অভিযোগ করেন স্থানীয়রা সর্বশেষ গত মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) মধ্যরাতে খুলনা নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকার ১১ নং রোডে নিজ বাড়ির দোতলা থেকে যৌথ বাহিনীর অভিযানে আটক করা হয় মোংলা পৌর আওয়ামীলীগের কোষাধ্যক্ষ নাসির হাওলাদারকে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

মোংলায় আ’লীগ নেতার ফাসির দাবীতে মানববন্ধন 

আপডেট টাইম : 05:01:50 pm, Friday, 14 February 2025