চিতলমারী প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারী উপজেলা সদর বাজার। বাজারের শহীদ মিনার এলাকায় শিশুদের সুশিক্ষা দিতে গড়ে ওঠে সেমি ইংলিশ মিডিয়াম স্কুল আদর্শ শিশু বিদ্যা নিকেতন। বিদ্যালয়টি বহু পুরানো। বিদ্যালয়ের পাশে হিন্দুধর্মাবলম্বীদের একমাত্র কেন্দ্রীয় মহাশশ্মান। যেখানে অত্র অঞ্চলের হিন্দুদের মৃত্যুর পর সৎকার করা হয়। শশ্মানটিও বহু পুরানো। শশ্মানের পাশে এ এলাকার মানুষের কথা ভেবে এই বিদ্যালয় ও শশ্মানের মাঝে ফাঁকা জায়গায় সরকারি ভাবে একটি গণশৌচাগার নির্মান করা হয়। নির্মানের পর মানুষ এটি কিছুদিন ব্যবহার করে। কিন্তু বর্তমানে কিছু প্রভাবশালী মাংস বিক্রেতা (কসাই) ওটিকে দখল করে তার মধ্যে জবাইকৃত গরুর হাঁড়গোড় স্তুপ করে রাখছে এবং স্কুলের জানালা সংলগ্ন জায়গায় ভূড়ির গোবর ও বর্জ্য ফেলছে। এ বর্জ্যরে দুর্গন্ধে প্রায় দুই শতাধিক কোমলমতি শিক্ষার্থী চরম ভোগান্তি ও স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। অপরদিকে, মহাশশ্মানের পাশে জবাইকৃত গরুর হাঁড়গোড় স্তুপ করে রাখায় হিন্দুধর্মাবলম্বীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। কিন্তু মাংস বিক্রেতারা স্থানীয় ভাবে প্রভাবশালী হওয়ায় তাদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেনা। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) দুপুরে এভাবেই বর্ণনাদেন বাজারের সাধারণ ব্যবসায়ী ও শিক্ষার্থী অভিভাবকেরা। এ ব্যাপারে খাসির মাংস বিক্রেতা আলাউদ্দিন জানান, গরুর মাংস বিক্রেতা আবু সাইদ, জাফর ও কামরুল ওখানে জবাইকৃত গরুর হাড়গোড় রাখে। গরুর মাংস বিক্রেতা আবু সাইদ সাংবাদিকদের বলেন, ‘পানির অভাব ও নষ্টের কারণে গণশৌচাগারটি এখন আর ব্যবহৃত হয় না। তাই আমরা পরিবেশের কথা ভেবে ওর মধ্যে হাঁড়গোড় রেখে বন্ধ করে রেখেছি। শিশু শিক্ষার্থী আল রাফি, নিষাদ মুন্সি, জেরিন, শাওন ও আবরার আমিন জানায়, যখন ওনারা স্কুলের জানালার পাশে ভুড়ির কাঁচা গোবর স্তুপ করে ফেলায় তখন দুর্গন্ধে তাদের নাড়ি-ভুড়ি মোচড়ায় ওঠে। রুমে ক্লাস করা দুর্বিসহ হয়ে পড়ে।
আদর্শ শিশু বিদ্যা নিকেতনের অধ্যক্ষ সুখময় ঘরামী জানান, হাড়গোড় ও বর্জ্যরে দুর্গন্ধে বাতাস ভারি হয়ে ওঠে। এতে শিশুরা চরম স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে।চিতলমারী কেন্দ্রীয় মহাশশ্মানের সভাপতি অনুপম সাহা জানান, তাঁরা দিনের পর দিন মহাশশ্মানের পাশে এভাবে জবাইকৃত গরুর হাঁড়গোড় ও বর্জ্য স্তুপ করে রাখছে। এতে স্থানীয় হিন্দুধর্মাবলম্বীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। এ ব্যাপারে জানতে চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস পালকে একাধিকবার ফোন দিলেও তিনি তা রিসিভ করেননি।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,
গণশৌচাগার দখল করে গরুর হাঁড়গোড় ও গোবরের স্তুপ দুর্গন্ধে দুই শতাধিক শিশু শিক্ষার্থীর চরম ভোগান্তি
-
Reporter Name - আপডেট টাইম : 07:15:34 pm, Tuesday, 18 February 2025
- 170 বার
জনপ্রিয় সংবাদ



















