Dhaka , Tuesday, 3 November 2026
শিরোনাম :
জাতীয় ক্রীড়াঙ্গনে নতুন দায়িত্ব পেলেন বাগেরহাটের সৈয়দ মোরশেদ আনোয়ার প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে বাগেরহাটে যুবদলের প্রস্তুতি সভা বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ বাগেরহাট প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর এসি প্রদান বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না          —–ডা. শফিকুর রহমান জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে

জনগণের নির্বাচিত সরকারই দেশের সঠিক সংস্কার করতে সক্ষম, বাগেরহাটে জনসভায় বরকত উল্লাহ বুলু

  • Reporter Name
  • আপডেট টাইম : 06:58:37 pm, Sunday, 23 February 2025
  • 257 বার

বাগেরহাট প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু  বলেছেন, “জনগণের ভোটে নির্বাচিত সরকারই কেবল দেশের সংস্কার ও উন্নয়ন নিশ্চিত করতে পারে। বর্তমান পরিস্থিতি দেশকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যাচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয়।” রবিবার বিকেলে বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গনে জেলা বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন।   এসময় তিনি আরও বলেন, “আপনারা দেখেছেন, বাসে ডাকাতি হচ্ছে, লাশ পড়ে থাকছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটেছে। বর্তমান প্রশাসনে স্বৈরাচার আওয়ামী লীগের দোসররা রয়ে গেছে। এদেরকে খুজে বের করতে হবে। বিগত ১৭ বছর স্বৈরাচার আওয়ামী লীগ জনগনের ভোটাধিকার হরণ করেছে, দিনের ভোট রাতে হয়েছে। তাই অন্তর্বর্তীকালীন সরকারের উচিত জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠিত করতে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা এবং গণতান্ত্রিক প্রক্রিয়া পুনরুদ্ধার করা। বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে সভায় অন্যান্যেরে মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপি নেতা কৃষিবিদ শামিমুর রহমান শামিম, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম, বিএনপি নেতা নিয়ামুল নাছির আলাপ,  শেখ ফরিদুল ইসলাম, ওহিদুজ্জামান দিপু, শিপন কাজীসহ অনেকে।   সভায় বক্তারা, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায় রাখা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানান। বাগেরহাট জেলা বিএনপি আয়োজিত এ জনসভার বিএনপির হাজার হাজার নেতা-কর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জাতীয় ক্রীড়াঙ্গনে নতুন দায়িত্ব পেলেন বাগেরহাটের সৈয়দ মোরশেদ আনোয়ার

জনগণের নির্বাচিত সরকারই দেশের সঠিক সংস্কার করতে সক্ষম, বাগেরহাটে জনসভায় বরকত উল্লাহ বুলু

আপডেট টাইম : 06:58:37 pm, Sunday, 23 February 2025