নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটে পুলিশ নারী কল্যান সমিতির (পুনাক) প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। রোববার রাতে দিনটি উপলক্ষে পুরাতন পুলিশ লাইন্স মাঠে পুনাকের কার্যালয়ে কেক কাটা হয়। পুনাক জেলা সভানেত্রী শোভা আরিফের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ।এ সময় তিনি বলেন, পুলিশ যেমন দেশ ও জাতীর কল্যানে কাজ করে যাচ্ছে, তেমনিতাদের গৃহীনিরাও অনেক সামাজিক কাজের সাথে জড়িত। তারা অসহায়, দুস্থ মানুষের পাশে দাড়িয়ে সেবা ও মানবিক কাজ করে যাচ্ছে।পুরুষের পাশাপাশি নারীরাও তাদের কর্মদক্ষতায় অনেক এগিয়ে। পরে রাত ৮ টার দিকে পুনাকের জেলা সভানেত্রী হযরত খানজাহান আলি মাজার প্রাঙ্গণে, বাসস্ট্যান্ডে এবং মারিয়া পলী এলাকায় অসহায়, ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করেন। এসব কর্মসূচিতে পুনাক সাবানেত্রী শোভা আরিফ , পুলিশ সুপার, পুনাক সদস্য পরিচয় মোছাম্মৎ শাপলা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার( ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ মহিদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ শামীম হাসান, বাগেরহাট টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোলা মাসুদুল হক, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক হেদায়েত হোসেন লিটন সহ
পুনাক সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,
বাগেরহাটে পুনাকের পক্ষ থেকে বৃক্ষরোপণ ও খাবার বিতরণ
-
Reporter Name - আপডেট টাইম : 08:02:18 pm, Monday, 24 February 2025
- 141 বার
জনপ্রিয় সংবাদ



















