চিতলমারী প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারীতে দলীয় কোন্দলের সংঘর্ষে আহত কৃষক নুর ইসলাম শেখ (৪৮) মারা গেছেন। বুধবার (২৬ ফেব্রুয়ারী) রাত ৮ টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত নুর ইসলাম শেখ উপজেলার কলাতলা ইউনিয়নের চরচিংগড়ী গ্রামের জলিল শেখের ছেলে। অপ্রীতিকর ঘটনা রোধে পুলিশ ওই এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার করেছেন। পুলিশ ও স্থানীয়রা জানান, কলাতলা ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে গোলাম কিবয়িরা মাস্টার ও মোস্তাফিজুর রহমান কচি গ্রæপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে ১৬ ফেব্রুয়ারি বিকেলে চরচিংগড়ী এলাকায় মোস্তাফিজুর রহমান কচির সমর্থক ও গোলাম কিবরিয়া মাষ্টারের সমর্থদের সংঘর্ষে নুর ইসলাম শেখ আহত হন। এ সময় নুর ইসলামসহ উভয় পক্ষের বহু লোক আহত হন। আহত নুর ইসলামকে প্রথমে টুঙ্গিপাড়া সেখান থেকে গোপালগঞ্জ ২৫০ শয্যা হাসপাতাল নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার একটি হাসপাতালে নেওয়া হয়। দীর্ঘ ১০ দিন মৃত্যুর সাথে সংগ্রাম করে বুধবার রাতে তিনি মারা যান। এদিকে নুর ইসলামের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করে। আইন-শৃঙ্খলা রক্ষার্থে চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম শাহাদাৎ হোসেন সর্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় পুলিশের পাহারা জোরদার করেছেন।এ ব্যাপারে জানতে গোলাম কিবরিয়া মাস্টারের মোবাইল ফোনে ফোন দিলে তিনি তা রিসিভ না করায় তার কোন বক্তব্য পাওয়া যায়নি। মোস্তাফিজুর রহমান কচি জানান, ১১ ফেব্রæয়ারী কলাতলা ইউনিয়ন ওয়ার্ড বিএনপির সম্মেলনে তার পক্ষের লোকজন জয়লাভ করে। এতে ক্ষিপ্ত হয়ে এদিন দুপুরে গোলাম কিবরিয়া মাস্টারের লোকজন তার পক্ষের লোকজনকে হামলা করে আহত করে। এরপরও ওরা ক্ষ্যান্ত হয়নি। ১৬ ফেব্রæয়ারী পুনরায় কিবরিয়া মাস্টারের লোকজন হামলা করে নুর ইসলামসহ ৮-১০ জনকে আহত করে। বুধবার রাত ৮ টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। বৃহস্পতিবার (২৭ ফেব্রæয়ারী) বাদ মাগরিব চিংগড়ী গ্রামে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন করার কথা রয়েছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শাহাদাৎ হোসেন জানান, এ সংক্রান্ত ব্যাপারে থানায় একটি মামলা দায়ের হয়েছে। এজাহার নামীয় ২ আসামীকে গ্রেফতার করা হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে।
Dhaka
,
Sunday, 1 November 2026
বিজ্ঞপ্তিঃ
পিসি কলেজে জাতীয় ছাত্রশক্তির উন্মুক্ত বইঘর উদ্বোধন
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না —–ডা. শফিকুর রহমান
জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে
বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত
৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা
পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল
বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই
যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ
চিতলমারীতে দলীয় কোন্দলের সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু
-
Reporter Name - আপডেট টাইম : 04:35:07 pm, Thursday, 27 February 2025
- 79 বার
জনপ্রিয় সংবাদ










