Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,

বাগেরহাট বাসীর ভোগান্তি কমাতে রায়েন্দা থেকে ঢাকা আসবে বিআরটিসি বাস

  • Reporter Name
  • আপডেট টাইম : 04:25:23 pm, Monday, 3 March 2025
  • 94 বার
জেলা প্রতিনিধি,বাগেরহাট
রাজধানী ঢাকার সঙ্গে বাগেরহাটবাসীর যোগাযোগ আরও সহজ করতে রায়েন্দা টু ঢাকা রুটে বাসসেবা শুরু করতে যাচ্ছে সরকারের পরিবহন সংস্থা বিআরটিসি।বাগেরহাটের কৃতি সন্তান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিব ড. মো. ফরিদুল ইসলাম বাবলুর প্রচেষ্টায় সাড়া দিয়ে আগামী ৭ মার্চ এই রুটে বাসসেবার উদ্বোধন করবে বিআরটিসি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার (৭ মার্চ) বাদজুম্মা খান জাহান আলী মাজারের সামনে হবে উদ্বোধনী অনুষ্ঠান।এসময় ড. মো. ফরিদুল ইসলামের সঙ্গে উপস্থিত থাকবেন পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব মো. তাজুল ইসলাম, বিআরটিসি চেয়ারম্যান ড. অনুপ সাহা, বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান, পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ,জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এডঃ মোশারেফ হোসেন মন্টু, জেলা জজ আদালতের পিপিএডঃ মনজুর মোর্শেদ লালন, বাসমালিক সমিতির নেতৃবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব।উদ্বোধনের পর বিআরটিসি বাসটি রায়েন্দা যাবে। সেখান থেকে যাত্রীসহ ঢাকায় পৌছাবে।বিআরটিসি সূত্রে জানা গেছে রায়েন্দা থেকে নলবুনিয়া বটতলা, নলবুনিয়া শরনখোলা, আমড়াগাছিয়া বাসস্ট্যান্ড শরনখোলা, পহলানবাড়ি, পল্লী মঙ্গল, কেয়ার বাজার মোড়েলগঞ্জ, বাদশারহাট, মোড়েলগঞ্জ, বড়ইখালী ফেরিঘাট (এপার), ছোলমবাড়ি ফেরিঘাট (ওপার), কালিকাবাড়ি মোড়েলগঞ্জ, মুনিগঞ্জ হয়ে চিতলমারীর ওপর দিয়ে ঘোনাপাড়া, পুলিশ লাইন এবং ভাংগা পেরিয়ে বাস গুলিস্তান পৌছাবে।স্থানীয়রা বলছেন, সরকারি সংস্থার বাস চালু হলে বেসরকারি খাতে প্রতিযোগিতা বাড়বে। তখন বিভিন্ন কোম্পানির বাসমালিকেরা যাত্রীসেবার মান আরও উন্নত করতে বাধ্য হবেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়

বাগেরহাট বাসীর ভোগান্তি কমাতে রায়েন্দা থেকে ঢাকা আসবে বিআরটিসি বাস

আপডেট টাইম : 04:25:23 pm, Monday, 3 March 2025