Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

বাগেরহাট জেলা ছাত্রদলের ইফতার বিতরণের ষষ্ঠ দিন, খুশি রোজাদারেরা

  • Reporter Name
  • আপডেট টাইম : 07:49:12 pm, Friday, 7 March 2025
  • 124 বার
বাগেরহাট প্রতিনিধি
পবিত্র রমজান মাসে সাধারণ রোজাদারদের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে বাগেরহাট জেলা ছাত্রদলের উদ্যোগে চলমান ইফতার বিতরণ কর্মসূচির ষষ্ঠ দিন উদযাপিত হয়েছে। শুক্রবার (৭ মার্চ) বিকেলে শহরের মিঠাপুকুরপাড় এলাকায় শতাধিক রোজাদারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে সংগঠনটির নেতাকর্মীরা।এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা ছাত্রদলের সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহ বনি। আরও উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা শেখ আল মামুন, জসিম মিনা, আল-আমিন শেখ, রোহিত হালদার, নাহিদ, রিজভী, ইমন, বাহাউদ্দীন, তানভীর, রাজসহ অন্যান্য নেতাকর্মীরা।ইফতার পেয়ে খুশি রোজাদারেরা তাদের অনুভূতি প্রকাশ করেন। স্থানীয় বাসিন্দা মো. জসিম উদ্দিন বলেন, রমজানে নিত্যপণ্যের দাম অনেক বেশি। ছাত্রদলের পক্ষ থেকে এই ইফতার বিতরণ আমাদের মতো সাধারণ মানুষের জন্য সত্যিই প্রশংসনীয় উদ্যোগ। আল্লাহ তাদের উত্তম প্রতিদান দান করুন। গৃহবধূ রোকসানা বেগম বলেন, রমজানের এই পবিত্র মাসে ইফতার পেয়ে খুব ভালো লাগছে। যারা এই আয়োজন করেছেন, তাদের জন্য দোয়া করি।জেলা ছাত্রদল নেতা শেখ আল মামুন বলেন, “ছাত্রদল সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে চায়। আমরা চেষ্টা করছি রোজাদারদের মুখে একটু হাসি ফোটাতে। ইনশাআল্লাহ, এই কার্যক্রম চলবে।তিনি আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৯তম কারাবন্দী দিবস উপলক্ষে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এই ইফতার বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচির অংশ হিসেবে ছাত্রদলের এই উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে প্রশংসিত হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

বাগেরহাট জেলা ছাত্রদলের ইফতার বিতরণের ষষ্ঠ দিন, খুশি রোজাদারেরা

আপডেট টাইম : 07:49:12 pm, Friday, 7 March 2025