Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

দেশ বিরোধী চক্রান্তের অভিযোগে কপিল কৃষ্ণ গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট টাইম : 08:17:41 pm, Saturday, 15 March 2025
  • 190 বার

বাগেরহাট ও চিতলমারী প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারী থানা পুলিশ দেশ বিরোধী চক্রান্তের অভিযোগে বিশ্ব
হিন্দু পরিষদ (ভিএইচপি) বাংলাদেশ চ্যাপ্টারের মহাসচিব ও বাংলাদেশ অশ্বিনী সেবা
আশ্রমের সভাপতি কপিল কৃষ্ণ মন্ডলকে গ্রেপ্তার করেছে। শনিবার (১৫ মার্চ) ভোর
রাতে অভিযান চালিয়ে পুলিশ তাঁকে গ্রেপ্তারের পর বেলা সাড়ে ১১ টায় রাষ্ট্রদ্রোহী
মামলায় আদালতে প্রেরণ করেন। তাঁর মোবাইলে দেশী ও বিদেশী নাগরিকদের সাথে
সন্দেহভাজন বৈঠকের ছবি ও কথোপকথনের তথ্য-প্রমাণ পেয়েছে বলে পুলিশ
জানিয়েছে। কপিলের বিরুদ্ধে আরও অপকর্মের অভিযোগ উঠেছে। এদিকে তাঁর
গ্রেপ্তারের খবর এলাকায় ছড়িয়ে পড়ার পর তাঁর দ্বারা অত্যাচারিত মানুষেরা আনন্দ
প্রকাশ করে পুলিশকে ধন্যবাদ জানিয়েছে।কপিল কৃষ্ণ মন্ডল চিতলমারী উপজেলার গঙ্গাচন্না গ্রামের মৃত কৃপা সিন্ধু মন্ডলের ছেলে। চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাৎ হোসেন জানান, কপিল কৃষ্ণ মন্ডলের বিরুদ্ধে দেশবিরোধী নাশকতার অভিযোগ পাওয়ায় ‘সন্ত্রাস বিরোধী আইন ২০০৯’ এর একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। মামলা নং-০৮। ১৫ মার্চ এসআই মোঃ মাহমুদ হাসান বাদী হয়ে এ মামলাটি করেন।
ওসি আরও জানান, কপিল মন্ডল তাঁর গ্রামের বসতবাড়িতে বসে রাত ৩ টার দিকে ৫
থেকে ৬ জন সহযোগিকে নিয়ে বাংলাদেশের নিরাপত্তা বিনষ্টের জন্য প্রচেষ্টা
করছিল। বিষয়টি গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে ভোর সাড়ে ৪ টার দিকে
অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টেরপেয়ে
তাঁর সহযোগিরা পালায়। কপিলের ব্যবহৃত মোবাইলের গ্যালারীতে সন্দেহভাজন দেশী ও
বিদেশী নাগরিকদের মোবাইল নাম্বার, ছবি ও কথোপকথনের তথ্য-প্রমাণ পাওয়া
গেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

দেশ বিরোধী চক্রান্তের অভিযোগে কপিল কৃষ্ণ গ্রেপ্তার

আপডেট টাইম : 08:17:41 pm, Saturday, 15 March 2025