বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে জাতীয় প্রতিবন্ধী ক্রিকেট দলের ওপেনিং ব্যাটসম্যান মো. ইকবাল
হোসেন ও তার মাকে মারধর করেছেন প্রতিপক্ষরা। শুধু তাই নয় প্রতিবন্ধী ইকবালের
তৈরি পরিবেশবান্ধব ঘড় ভাঙচুর করেছে তারা। শুক্রবার (১৪ মার্চ) দুপুরে
মোরেলগঞ্জ উপজেলার কালিকাবাড়ী এলাকায় প্রতিবন্ধী ইকবালের বাড়িতে এই
ঘটনা ঘটে। ইকবাল ও ইকবালের মা মোমেনা বেগমকে উদ্ধার করে মোরেলগঞ্জ
হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শনিবার (১৫ মার্চ) বিকেলে আহত
ইকবাল হোসেন মোরেলগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন। প্রতিবন্ধী ক্রিকেট
দলের সদস্য মো. ইকবাল হোসেন কালিকাবাড়ী এলাকার মৃত মোঃ ইলিয়াস খানের
ছেলে।ইকবাল বলেন, শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে তিনি বাড়ির সামনে আসেন। তখন
প্রতিবেশী সরোয়ার গাজী ও তার ভাই মোঃ কুদ্দুস গাজী পূর্ব শত্রু তার জেরে
তাকে গালিগালাজ করে। এক পর্যায়ে তার মা মোমেনা বেগম এগিয়ে আসলে,
কুদ্দুস ও সরোয়ার গাজী মা-ছেলেকে বেধরক মারপিট করেন। মারধরে তার হাত ও মাথা
ফেটে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাদের হাসপাতালে ভর্তি করেন। মারধরকারীরা
পরিবেশবান্ধব ঘরেও হামলা করেছে বলে দাবি ইকবালের। ইকবাল আরও বলেন, তার দীর্ঘদিনের স্বপ্ন ছিল একটি পরিবেশবান্ধব ঘর নির্মাণ করা। ২০২২ সালে তিনি প্লাস্টিকের বোতল দিয়ে অভিনব বাড়ি তৈরি শুরু করেন। তার এই উদ্যোগ দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা ভিড় জমায়, যা স্থানীয় কিছু মানুষের ঈর্ষার কারণ হয়ে ওঠে। এর জেরে গেল বছরের ৪ ডিসেম্বর সরোয়ার গাজী ও কুদ্দুস গাজীসহ ২-৩ জন তার (ইকবাল) বোতল ঘরের পাশে থাকা
গাছ কেটে দেয়। পরিকল্পিতভাবে গাছের ডাল ঘরের ওপর ফেলে দেয়, এতে দক্ষিণ পাশের
দেয়াল ভেঙে যায়। প্রায় ১ লাখ ২০ হাজার টাকার ক্ষতি হয়। তখন বিষয়টি নিয়ে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দেন ইকবাল। এতে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষরা তাকে ও তার মাকে হত্যার হুমকি দিতে থাকে। স্থানীয়রা বলেন, ইকবাল হোসেন প্রতিবন্ধী হলেও, একজন উদ্দমী মানুষ। সে প্রতিবন্ধী ক্রিকেট টিমের সদস্য। তাকে মারধর করা দুঃখজনক। এ ঘটনার সুষ্ঠু
বিচার ও ইকবালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)রাকিবুল হাসান বলেন, আহত ইকবাল থানায় এসেছিল। যাদের বিরুদ্ধে অভিযোগ তারাও আহত হয়েছেন। তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
বাগেরহাটে জাতীয় প্রতিবন্ধী ক্রিকেট দলের খেলোয়ারকে মারধর
-
Reporter Name - আপডেট টাইম : 05:11:11 pm, Saturday, 15 March 2025
- 175 বার
জনপ্রিয় সংবাদ




















