নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ভিজিএফের
চাল বিতরণ করা হয়েছে। অন্তবরর্তীকালীন সরকারের সহায়তায় বুধবার (২০মার্চ )
দিন ব্যাপি যাত্রাপুর ইউনিয়ণ পরিষদ চত্বরে ইউনিয়নের ১হাজার ৮২ জন
উপকারভোগীর মাঝে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়। সকালে খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম. মুস্তাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলিয়া বেগম, যাত্রাপুর ইউনিয়ন পরিষদ ইউপি প্রশাসক ও উপজেলা প্রাণী উন্নয়ন কর্মকর্তা মোঃসামসুর রহমান, সহকারী উপজেলা শিক্ষা অফিস ও ট্যাগ অফিসার যাত্রাপুর
ইউনিয়ন পরিষদ যাত্রাপুর ইউনিয়ন পরিষদ মোঃ শাহ আলম মাতুব্বর, যাত্রাপুর
ইউনিয়ন পরিষদ ইউপি প্রশাসকিক কর্মকর্তা কে এম জুলফিকার আলী হায়দার,
যাত্রাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খারুল আজাদ আরজু প্রমূখ। ঈদের
আগমুহুর্তে খাদ্য সহায়তা পেয়ে খুশি দরিদ্ররা। খাদ্য সহায়তা পাওয়া রতনা
বেগম নামের এক নারী বলেন, ঈদের আগে এই চাল পেয়ে অনেক উপকার হলো।
ছেলেমেয়েদের মুখে হাসি ফোটাতে পারব। জাহাঙ্গীর শেখ নামের এক উপকারভোগী বলেন, আমরা দিনমজুর মানুষ, ঈদের খরচ চালানো কঠিন। এই চাল আমাদের অনেক উপকারে আসবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. মুস্তাফিজুর রহমান বলেন, ঈদের আনন্দ
ভাগাভাগি করাই আমাদের লক্ষ্য সরকার দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে এই
বিশেষ খাদ্য সহায়তা দিচ্ছে, যাতে সবাই ঈদের আনন্দ উপভোগ করতে পারে। ঈদ শুধু
আনন্দের নয়, এটি ভাগাভাগি করারও উৎসব। তাই আমরা চাই, কেউ অভুক্ত থাকুক না।
২০২৪-২৫ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আসন্ন ঈদুল
ফিতর উপলক্ষে সারাদেশে ১০ কেজি করে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য বিতরণ করা
হয়েছে। এরই অংশ হিসেবে বানতলা ইউনিয়নের দরিদ্র পরিবারগুলোর মাঝে এ
উপহার প্রদান করা হয়, যা তাদের ঈদ উদযাপনে স্বস্তি এনে দিয়েছে।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
বাগেরহাটে ঈদ উপহার পেল ১ হাজার ৮২ পরিবার
-
Reporter Name - আপডেট টাইম : 08:58:55 pm, Thursday, 20 March 2025
- 79 বার
Tag :
জনপ্রিয় সংবাদ




















