চিতলমারী প্রতিনিধি
ফিলিস্তিনে গণহত্যা ও ভারতের নাগপুরে মুসলিম নীপিড়নের প্রতিবাদে বাংলাদেশ
জাতীয় ইমাম পরিষদ চিতলমারী উপজেলা শাখা বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে।
শুক্রবার (২১ মার্চ) দুপুর আড়াই টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে
মিছিলটি শুরু হয়। সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি উপজেলা
মোড়ে এসে শেষ হয়। এ সময় বাংলাদেশ জাতীয় ইমাম পরিষদ চিতলমারী উপজেলা শাখার সভাপতি মাওলানা আজিজুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আসাদুজ্জামানের সঞ্চলনায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চিতলমারী উপজেলা শাখার আমির মাওলানা গাজী মনিরুজ্জামান, সহ-সেক্রেটারী মাওলানা গাজী আনিচুরর
রহমান, সাবেক আমির মাওলানা মাসুম বিল্লাহ ফরাজী, পেশাজীবি বিভাগের
সভাপতি মোঃ আব্দুল কাদের মুন্সি, চিতলমারী ইমাম পরিষদের সভাপতি মাওলানা
আব্দুল আজিজ, ইসলামী শ্রমিক আন্দোলন বাগেরহাট জেলা শাখার সাংগঠনিক
সম্পাদক মাওলানা সুলতান মাহমুদ খান, খেলাফত মজলিস চিতলমারী শাখার সভাপতি
মাওলানা খাইরুল ইসলাম হেলালী ও চিতলমারী আলিয়া মাদ্রসার সুপার মাওলানা
ইদ্রিসুর রহমান প্রমূখ। সভায় বক্তারা বলেন, ‘শুধু ফিলিস্তিন নয়, ভারতের নাগপুরসহ বিভিন্ন স্থানে মুসলিমদের ওপর নির্যাতন চালানো হচ্ছে। সা¤প্রদায়িক অপশক্তির এই দমন-পীড়ন
মানবতার জন্য হুমকিস্বরূপ। ভারতের মুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর
পদক্ষেপ গ্রহণ করা হোক। আমরা বিশ্ব স¤প্রদায়ের কাছে এই দাবি জানাই।’
বিক্ষোভ মিছিল ও পথ সভায় জুম্মার নামাজ শেষে বিভিন্ন এলাকা থেকে আসা
পাঁচ শতাধিক ধর্মপ্রাণ মুসলিম অংশ গ্রহণ করেন।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
গণহত্যা ও ভারতে মুসলিম নীপিড়নের প্রতিবাদে চিতলমারীতে বিক্ষোভ মিছিল
-
Reporter Name - আপডেট টাইম : 03:33:42 pm, Friday, 21 March 2025
- 61 বার
জনপ্রিয় সংবাদ




















