নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটে মোবাইল অপারেটর রবি কোম্পানির সিম বিক্রয় কর্মীকে ধর্ষণের
অভিযোগে ৩ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (০৪ এপ্রিল) বিকেলে
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে নির্যাতিত ওই নারী। এর আগে
বৃহস্পতিবার (০৩ এপ্রিল) রাতে সিএনবি বাজার এলাকা থেকে এদের গ্রেপ্তার
করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন, বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের করোরী
গ্রামের পরিতোষ দাসের ছেলে সজীব দাশ (১৯),কিংকর দাসের ছেলে লিখন দাস)
(২০) ও ইলিয়াস হোসেনের ছেলে শেখ নজরুল ইসলাম । অভিযুক্তদের আদালতে
সোপর্দের প্রস্তুতি চলছে।মামলা সূত্রে জানাযায়, নির্যাতনের স্বীকার ওই নারী রবি কোম্পানির সিম বিক্রি করেন। বৃহস্পতিবার(০৩ এপ্রিল)সন্ধ্যায় একজন লোক সিম ক্রয়ের কথা বলে ওই
নারীকে সিএনবি বাজার আসতে বলে। সে রাত ৮টার দিকে সিএন্ডবি বাজারে
আসে, তবে বাজারে সিম ক্রয়ের জন্য কেউ না আসায়। সে কিছুক্ষন পরে বাড়ির
উদ্দেশ্যে রওনা করে। এসময় জন্য সিএনবি বাজার পার হয়ে খুলনা বাগেরহাট
মহাসড়কের পাকা ব্রিজের পূর্ব পাশে পৌঁছালে এক ছেলে তার মুখ চেপে
ব্রিজের নিচে নিয়ে যায়। ভয়ভীতি দেখিয়ে তিনজনে ধর্ষণ করে ও ভিডিও ধারণ
করে।পরে ওই নারীর সনাক্ত মতে এই তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শামীম হোসেন বলেন, ওই
নারীর সনাক্ত মতে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
নির্যাতিতা নারী পুলিশ হেফাজতে রয়েছেন। এর সাথে অন্য কেউ জড়িত আছে
কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
Dhaka
,
Sunday, 1 November 2026
বিজ্ঞপ্তিঃ
পিসি কলেজে জাতীয় ছাত্রশক্তির উন্মুক্ত বইঘর উদ্বোধন
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না —–ডা. শফিকুর রহমান
জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে
বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত
৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা
পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল
বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই
যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ
বাগেরহাটে সিম কোম্পানির কর্মীকে ধর্ষণ ও ভিডিও ধারণ, গ্রেপ্তার ৩
-
Reporter Name - আপডেট টাইম : 05:47:55 pm, Friday, 4 April 2025
- 68 বার
জনপ্রিয় সংবাদ










