নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি আগ্রাসন ও নিরীহ বেসামরিক
নাগরিকদের গণহত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে বাগেরহাট। সোমবার (৭
এপ্রিল) বেলা ১১টায় বাগেরহাট কেন্দ্রীয় শহিদ মিনারে কয়েক হাজার জনতা
জড়ো হয়ে সমাবেশ করেন।সমাবেশে বক্তব্য দেন, জাতীয় ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ উল্লাহ আরেফী, পাগল পীর মসজিদের ইমাম ও খতিব মাওলানা আমিরুল ইসলাম সিদ্দিকী, ইসলামী যুব আন্দোলন নেতা মাওলানা মাহবুবুর রহমান, বৈষম্য বিরোধী
ছাত্র আন্দোলনের আহবায়ক সাদ্দাম হোসেন, জাতীয় নাগরিক পার্টির নেতা
জাহিদ হাসান পলাশ প্রমুখ। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ইসরায়েলী দখলদার বাহিনী ফিলিস্তিনের নিরহ জনগণের উপর অত্যাচার করে আসছে। সেই অত্যাচার এখন সীমা ছাড়িয়েছে। ইহুদীরা নির্বিচারে হত্যা করছে, নিরাপরাধ বেসমারিক মানুষদের। বোমার আঘাতে
প্রতিদিনই নারী শিশু নিহত হচ্ছে।ফিলিস্তিনি মুসলমানদের কান্না কেউ সোনে না। বিশ্ব বিবেক আজ নির্বিকার। কোথায় সেই মানবাধিকার? যেখানে শিশু, নারী, সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করা হচ্ছে, সেখানে জাতিসংঘসহ বিশ্বশক্তি নিরব দর্শকের ভূমিকা পালন করছে।
বক্তারা আরও বলেন, আমরা মুসলমান, আমরা একটি দেহের মতো। একজন মুসলিম কষ্টে
থাকলে অন্যদেরও সেটা অনুভব করতে হবে। আজ আমাদের লজ্জা হয়, আমরা এখনও
ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে সরাসরি প্রতিরোধ গড়ে তুলতে পারছি না। মুসলমানদের ঐক্য ও জিহাদের আহ্বান জানিয়ে বক্তারা বলেন, আমরা আজ থেকেই ইহুদিদের পণ্য বর্জনের আন্দোলনে শরিক হব। ইসরাইলি অর্থনীতিকে দুর্বল করতে হলে আমাদের বর্জনের আন্দোলনকে শক্তিশালী করতে হবে। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করতে হবে। তাদের বিরুদ্ধে জিহাদ করা ঈমানের দায়িত্ব বলে মন্তব্য করেন বক্তারা। সমাবেশ শেষে শহীদ মিনার চত্বর থেকে তৌহিদি জনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি আবারও শহীদমিনারে এসে জড়ো হয়। ইসরাইল বিরোধী
স্লোগানে মুখরিত হয় শহীদ মিনার চত্বর। সব শেষে ফিলিস্তিনিদের রক্ষার জন্য
বিশেষ মোনাজাত করেন মাওলানা আমিরুল ইসলাম সিদ্দিকী।
এসব কর্মসূচিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক পার্টি, ইমাম
সমিতি, জেলা ছাত্রদল, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ছাত্রশিবির, ইসলামী ছাত্র
আন্দোলন সহ বিভিন্ন সংগঠন ও ও সাধারণ ছাত্ররা অংশগ্রহণ করে। মুসলমানদের
রক্ষায় এক হয়েছিল ইসরাইল বিরোধী এই কর্মসূচিতে।
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
Reporter Name 



















