বাগেরহাট প্রতিনিধি
গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন ও নিরীহ ফিলিস্তিনিদের ওপর চালানো বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে বাগেরহাটের ছাত্র-জনতা। তারা ইসরায়েলি পণ্যের বর্জনের অঙ্গীকার করেছে।মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় বাগেরহাট জেলা ছাত্রদলের আঞ্চলিক কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সমাবেশে মিলিত হয়। এসময় মিছিলে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের আলী সাদ্দাম আহমেদ দীপ, ফয়সাল মোর্শেদ, শেখ আল মামুন, আল ইমরান, শামিম শিকদার, রানা দিদার, শাওন, টুটুল, হাবিবুল্লাহ ওয়াহেদ হাবিব, সাগর, তরিকুল মল্লিক,ইমরান খান আবির, রিয়াদ, মিজান, সার্জা, সামির, রথী, রোহিত, শামিম মুন্সি,জসিম মিনা, ফারহান মাসুক প্রমূখ।সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনি মুসলমানদের ওপর ইসরাইল বর্বরোচিত হামলা করে গাজা অঞ্চল ধূলিসাৎ করে দিয়েছে। তাঁরা নির্মমভাবে বর্বরোচিত হামলা করছে। আমরা আজ থেকেই ইহুদিদের পণ্য বর্জনের আন্দোলনে শরিক হব। ইসরায়েলি অর্থনীতিকে দুর্বল করতে হলে আমাদের বর্জনের আন্দোলনকে শক্তিশালী করতে হবে।এ সময় ‘ফ্রি ফ্রি ফিলিস্তিন’ বলে স্লোগান দিচ্ছিলেন।
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
Reporter Name 



















