বাগেরহাট ও চিতলমারী প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিনজন নার্সের বিরুদ্ধে
প্রসূতির প্রসবের সময় নবজাতকের হাত ভাঙ্গার অভিযোগ হয়েছে। বাগেরহাট
সিভিল সার্জন, চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও চিতলমারী উপজেলা
পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরাবরে মোঃ আতাউর রহমান শেখ নামের এক ব্যাক্তি এ
লিখিত অভিযোগ করেছেন। আতাউর রহমান শেখ উপজেলার চরকচুড়িয়া গ্রামের
আব্দুর সালাম শেখের ছেলে ও পার্শ্ববর্তী নাজিরপুর উপজেলার বাঘাজোড়া গ্রামের
ডাকুয়াবাড়ি জামে মসজিদের ইমাম।অভিযোগপত্রে জানা গেছে, গত ৪ মার্চ সকালে আতাউর রহমান তাঁর প্রসূতিস্ত্রীকে (২৭) সন্তান প্রসবের জন্য চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।ওইদিন বিকেল ৫ টা ৫০ মিনিটে স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স পূরবী রানী
মৃধা, সাথী ও অনন্যা তাঁর স্ত্রী’র সন্তান প্রসব করান। তাঁেদর একটি কণ্যা সন্তান
ভূমিষ্ট হয়। কিন্তু নার্স পূরবী রানী মৃধা, সাথী ও অনন্যা হীরার অদক্ষতার কারনে তাঁরা
আতাউর রহমানের নবজাতক কণ্যা (মাইমুনার) বাম হাতটি ভেঙ্গে ফেলেন। এতবড়
দূর্ঘটনার ঘটানোর পরও নার্সরা তাঁকে কিছু না বলে এবং কিছু বুঝতে না দিয়ে
নবজাতক শিশু মাইমুনাকে ৫ মার্চ বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করেন।
চিতলমারী থেকে বাগেরহাট সদর হাসপাতালে গেলে কর্তৃপক্ষ রাত সাড়ে ১২ টায়
আতাউর রহমানের শিশু কন্যাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
সেখানে নেওয়ার পর চিকিৎসকরা এক্সেরে করে দেখতে পান নবজাতকের বাম হাতের হাড়
ভাঙ্গা। সেখানে ৮ দিন আইসিইউতে নবজাতক মাইমুনাকে চিকিৎসার পর ১৩ মার্চ
বাড়িতে নিয়ে আসেন। ১৯ মার্চ শিশু মাইমুনা আবারো অসুস্থ হয়ে পড়ে। তাকে
দ্রæত গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানের কর্তব্যরত
চিকিৎসক পুনরায় শিশু মাইমুনাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ
করেন। বর্তমানে নবজাতক শিশুটি চিকিৎসাধীন রয়েছে। বুধবার (৯ এপ্রিল) সকালে ইমাম মোঃ আতাউর রহমান শেখ সাংবাদিকদের বলেন, ‘নার্স পূরবী, সাথী ও অনন্যার ভুল চিকিৎসা ও অদক্ষতার কারণে বর্তমানে আমার শিশু কণ্যাটি হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছে। আমি মসজিদে মাত্র ৮ হাজার টাকা বেতনে ইমামতি করি। আমার আরও দুটি কণ্যা সন্তান রয়েছে। এই সামান্য আয়ের টাকা দিয়ে সংসারই চলে না। তাই আমার সহায় সম্বল যা ছিল এতদিনে নবজাতকের চিকিৎসায় সব শেষ। এখন মেয়ের চিকিৎসার জন্য আরও অনেক টাকার প্রয়োজন। তাই অদক্ষ নার্স পূরবী, সাথী ও অনন্যার বিচার এবং নবজাতক কণ্যার চিকিৎসার
আর্থিক সহযোগিতার চাই।’ চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স অনন্যা হীরা বলেন, ‘এ ব্যাপারে আমি কিছু বলতে পারব না। কিছু জানতে হলে স্যারদের সাথে কথা বলেন।’চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স পূরবী রানী মৃধা বলেন,
‘ওই বাচ্চাটি স্বাভাবিকের চেয়ে বড় ছিল। আমরা সেফলি বাচ্চাটিকে প্রসব
করিয়েছি। আমাদের দ্বারা বাচ্চাটির হাত ভাঙার কোন ঘটনা ঘটেনি। শ্বাসকষ্ট
জনিত কারণে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ
করা হয়।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,
চিতলমারীতে তিনজন নার্সের বিরুদ্ধে তিন দপ্তরে নবজাতকের হাত ভাঙ্গার অভিযোগ
-
Reporter Name - আপডেট টাইম : 02:35:03 am, Wednesday, 9 April 2025
- 86 বার
Tag :
নবজাতকের হাত ভাঙ্গার
জনপ্রিয় সংবাদ



















