বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২ মে শুক্রবার সকাল এগারটায় শহরের পুরাতন কোট চত্বর এলাকায় আইনজীবী সমিতির ভবনে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি প্রতিথযশা আইনজীবী শেখ মোশারেফ হোসেন মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সাংগঠনিক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ -সাংগঠনিক সম্পাদক এবং সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন,কেন্দ্রীয় কমিটির সহ-প্রকাশনা সম্পাদক সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য বাগেরহাটের কৃতি সন্তান ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাসেল আহম্মেদ, কেন্দ্রীয় নেতা ডেপুটি অ্যাটর্নি জেনারেল খান জিয়াউর রহমান, এসিস্ট্যান্ট জেনারেল আল-ফয়সাল সিদ্দিকী এবং ব্যারিস্টার এম,সাকিবুর জামান। এডভোকেট আলতাফ হোসেনের সঞ্চালনায় উক্ত সাংগঠনিক মত বিনিময় সভায় অন্যান্য মধ্যে বক্তৃতা করেন,বাগেরহাট জেলা আইনজীবী সমিতির আহবায়ক এডভোকেট মাহফুজার রহমান লাহু, জেলা জজ আদালতের পিপি মাহবুব মোর্শেদ লালন, জিপি মহাসিন আলী, নারী শিশু পিপি আঃ মান্নান,এডভোকেট শেখ নুরুল ইসলাম, এডভোকেট কাজল, অ্যাডভোকেট এস, এম,জিন্নাহ,এডভোকেট শহিদুল ইসলাম এবং এডভোকেট হীরক মিনা প্রমুখ। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সংগঠনিক সভায় পূর্বেই বাগেরহাটের সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করা হয়। বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে বাগেরহাটের একটি শক্তিশালী আহবায়ক কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়।
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
Reporter Name 



















