Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না          —–ডা. শফিকুর রহমান জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত  ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ

নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে মিজানুর রহমান ঠান্ডা’র সম্পর্ক ছিন্ন

  • Reporter Name
  • আপডেট টাইম : 03:52:16 pm, Monday, 12 May 2025
  • 364 বার

চিতলমারী প্রতিনিধি
সদ্য নিষিদ্ধ আওয়ামী লীগের সংগে সকল সম্পর্ক ছিন্নর ঘোষণা দিয়েছেন বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব এস এম মিজানুর রহমান ঠান্ডা (৬৮)। সোমবার (১২ মে) দুপুর ২ টায় চিতলমারী উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে আলহাজ্ব এস এম মিজানুর রহমান ঠান্ডা বলেন, ‘আমি দীর্ঘ ৩৯ বছর সুনামের সাথে বাংলাদেশ পুলিশ বাহিনীতে চাকুরী করেছি। ২০১৬ সালে অবসর গ্রহনের পর আমি আল্লাহর পথে তাবলীগ জায়ামাত ও ধর্ম-কর্ম করে সময় অতিবাহিত করি। তাবলীগ জামায়াতে থাকার কারণে অধিকাংশ সময় আমার বাড়ির বাইরে বিভিন্ন জেলায় থাকতে হয়। এই সুযোগকে কাজে লাগিয়ে এলাকার একটি কুচক্রিমহল সদ্য নিষিদ্ধ আওয়ামী লীগের বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের আহবায়ক কমিটির সদস্য হিসেবে আমার নাম দেয়। যা আমার জানা ছিল না। উক্ত কমিটিতে যারাআমার নাম দিয়েছে তারা আমার মতামতের তোয়াক্কা করেনি। পরবর্তীতে গত ৫ আগষ্টের পর লোক মুখে জানতে পারি যে আমি সদ্য নিষিদ্ধ আওয়ামী লীগের বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের আহবায়ক কমিটির সদস্য। আমি একজন ধর্মপ্রাণ মুসলমান। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ইউনিয়ন কমিটিরি সদস্য পদের বিষয়টি নিয়ে আমি নানা জটিলতা ও বিড়ম্বনায় পড়ি। তাই অদ্য ১২ মে ২০২৫ ইং সাল থেকে আমি নিষিদ্ধ আওয়ামী লীগের বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের আহবায়ক কমিটির সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করলাম। আজ থেকে আমি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কোন কমিটির বা সংগঠনের সদস্য নই এবং তাদের কারো সাথে আমার কোন সম্পর্ক নেই বা থাকবে না।’সংবাদ সম্মেলনে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঘোলা গ্রামের প্রবীন ব্যাক্তিত্ব মো. মোস্তফা মোল্লা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে মিজানুর রহমান ঠান্ডা’র সম্পর্ক ছিন্ন

আপডেট টাইম : 03:52:16 pm, Monday, 12 May 2025