বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে বেতন-ভাতা প্রদানসহ ৫দফা দাবিতে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক, পরিদর্শক, কর্মচারী কর্মকর্তারা মানববন্ধন করেছেন। শনিবার (১৭ মে) বেলা ১১টায় বাগেরহাট-খুলনা মহাসড়কের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন, ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক গনশিক্ষা প্রকল্পের সুপার ভাইজার মোঃ ইব্রাহীম, মো: মাসুম বিল্লাহ, অলিউর রহমান, শিক্ষক মাওলানা বশির উদ্দিন, মোসাম্মাদ দলিরুবা ইয়াসমিন, মবিুল্লাহ শেখ, মাওলানা হাফিজুর রহমান, হাফেজ আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।বক্তারা বলেন, শিশুদের ধর্মীয় ও নৈতিক শিক্ষার পাশাপাশি প্রাথমিক শিক্ষা গ্রহনে মসজিদ ভিত্তিক গনশিক্ষার গুরুত্ব রয়েছে। কিন্তু গুরুত্বপূর্ণ এই প্রকল্পের শিক্ষক-কর্মচারী ও কর্মকর্তারা ৫ মাস ধরে বেতন-ভাতা পান না। বিভিন্ন সময় দাবি করেও আমরা বেতন ভাতা পাইনি। খেয়ে না খেয়ে দিনাতিপাত করছেন, স্বল্প বেতনভুক্ত এসব শিক্ষক ও কর্মচারী-কর্মকর্তারা। অতিদ্রুত দাবি মেনে না নিলে আরও কঠোর আন্দোলনের ঘোষনা দেন মানববন্ধন কারীরা।দাবিগুলো হচ্ছে, ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক গনশিক্ষা (৮ম) পর্যায় প্রকল্পটি দ্রুত অনুমোদন করে ঈদুল আযহার আগে সকল জনবলের ৫ মাসের বেতন-ভাতা ও বোনাস দিতে হবে। প্রকল্পের জনবলকে তাদের পদসহ রাজস্বভুক্ত করতে হবে। সপ্তম পর্যায়ের বিদ্যমান জনবলকে অষ্টম পর্যায় প্রকল্পে স্বয়ংক্রিয় ভাবে স্থানান্তর করতে হবে। কেয়ারটেকারদেরকে স্কেলভুক্ত বেতন প্রদান করতে হবে। শিক্ষকদের বেতনভাতা সম্মানজনক হারে বৃদ্ধি করতে হবে।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,
বাগেরহাটে ৫ দফা দাবিতে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক কর্মকর্তাদের মানববন্ধন
-
Reporter Name - আপডেট টাইম : 07:10:45 pm, Saturday, 17 May 2025
- 200 বার
জনপ্রিয় সংবাদ



















