Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

অসংক্রামক রোগে মৃত্যুর সংখ্যা বৃদ্ধিপাচ্ছে আশঙ্কাজনকহারে

  • Reporter Name
  • আপডেট টাইম : 07:28:39 pm, Tuesday, 20 May 2025
  • 151 বার

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটের ডেপুটি সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান বলেছেন, দুই দশক আগেও ১০টি মৃত্যুর মধ্যে ৭টি মৃত্যু হত সংক্রামক ব্যাধির কারণে। আর ৩টি মৃত্যু হত অসংক্রামক ব্যাধির কারণে। কিন্তু দুই দশক পরে এসে দেখা যাচ্ছে ১০টি মৃত্যুর মধ্যে ৭টি মৃত্যু হচ্ছে অসংক্রামক ব্যাধির কারণে, আর ৩টি মৃত্যু হয় সংক্রামক ব্যাধির কারণে। সারা বিশ্বে অসংক্রামক ব্যাধিতে প্রতি বছর ৭ কোটি ১০ লক্ষ মানুষ মারা যায়। বাংলাদেশেও অসংক্রামক রোগ হেপাটাইটিস, হৃদরোগ, ক্যান্সারে মৃত্যুর সংখ্যা বাড়ছে। সব থেকে বেশি মৃত্যু হচ্ছে স্তন ক্যান্সারে।এসব অসংক্রামক রোগ যাতে না হয়, সে দিকে যদি আমরা একটু গুরুত্ব দেই অর্থ্যাৎ খাবার ও লাইফ স্টাইল পরিবর্তন করি তাহলে এধরনের রোগে মৃত্যু কমে
আসবে। মঙ্গলবার (২০ মে) বাগেরহাটের সিভিল সার্জনের কার্যালয়ে এনসিডি কর্নারের
সেবার মান উন্নয়ন ও ডিজিটালাইজেশন বিষয়ে ৩দিন বিষয়ে প্রশিক্ষন কর্মশালায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বহু মানুষ অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ ও ডায়বেটিসের ফলে হার্ট এটাক, স্ট্রোক ও অন্ধত্বের শিকার হচ্ছে। বর্তমানে শিশুরা উচ্চ রক্তচাপ ও ডায়বেটিসে ভুগছেন। এসব বিষয় আমাদের সচেতন হতে হবে। এসব রোগে মৃত্যু কমিয়ে আনার জন্য সরকার প্রতিটি উপজেলায় এনসিডি কর্নার করেছে। যার ফলে অনেকেই এখান থেকে বিনামূল্যে সেবা পাচ্ছে। এ বিষয়ে রোগীদের সেবা প্রদানের পাশাপাশি সচেতনামূলক পরামর্শ দেওয়ার আহবান জানান এই কর্মকর্তা। কর্মশালায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এর বাংলাদেশ হাইপারটেনশন কন্ট্রোল ইনিশিয়েটিভ প্রোগ্রামের উপ-পরিচালক ডা: শামীম জুবায়ের, কচুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসান মাহমুদ, চিতলমারী উপজেলা
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শর্মী রায়, ফকিরহাট স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ আছাদুজ্জামান সাগর, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এর বাংলাদেশ হাইপারটেনশন কন্ট্রোল ইনিশিয়েটিভ প্রোগ্রামের বিভাগীয় প্রোগ্রাম অফিসার এহসানুল আমিন ইমন, সার্ভিলেন্স মেডিকেল অফিসার ডা: উদীত প্রয়াস শিকদার প্রমুখ। এছাড়া তিন দিনের এই প্রশিক্ষনে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, মেডিকেল অফিসার, নার্স, উপ-সহকারী কম্যুনিটি মেডিকেল অফিসার, স্টোরকিপার ও পরিসংখ্যানবিদগণ অংশগ্রহন করেন। বৃহস্পতিবার (২২ মে) সমাপনি অণুষ্ঠানের মধ্য দিয়ে এই কর্মশালা শেষ হওয়ার কথা রয়েছে।
সরকার কর্তৃক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করা এনসিডি কর্নার থেকে রোগীদের বিনামূল্যে অসংক্রামক রোগ নির্নয় ও ঔষধ প্রদান করা হয়ে থাকে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

অসংক্রামক রোগে মৃত্যুর সংখ্যা বৃদ্ধিপাচ্ছে আশঙ্কাজনকহারে

আপডেট টাইম : 07:28:39 pm, Tuesday, 20 May 2025