বাগেরহাট প্রতিনিধি
“ তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিন মুক্ত বাংলাদেশ গড়ি”এই প্রতিপাদ্য সামনে রেখে বাগেরহাটে বিশ্ব তামাকমুক্ত দিবস পালন করা হয়েছে।রবিবার সকাল ১১:০০ টায় বাগেরহাট জেলা প্রশাসন এর উদ্যোগে র্যালিটি বের করা হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় এসে শেষ হয়, বণার্ঢ্য র্যালিটির উদ্বোধন করেন বাগেরহাট জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ কামরুল হাসান। আলোচনা সভার শুরুতে পাওয়ার পয়েন্টের মাধ্যমে দিবসটির তাৎপর্য তুলে ধরেন ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মোঃ হাবিবুর রহমান । বক্তারা বলেন, তামাক নিয়ন্ত্রণে কঠোর আইন প্রয়োগ ও জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে তামাকমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। বিশেষ করে কিশোর-তরুণদের তামাক থেকে দূরে রাখতে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় বক্তব্য বক্তব্য রাখেন বাগেরহাট জেলা প্রেসক্লাবের সভাপতি ও আস বাংলাদেশের নির্বাহী পরিচালক কামরুজ্জামান,উদয়ন বাংলাদেশের নির্বাহী পরিচালক সাংবাদিক ইসরাত জাহান,জেলা স্যানিটারি ইন্সপেক্টর নিহার রঞ্জন হালদার, অনুষ্ঠানে বাংলাদেশ তামাক বিরোধী জোট,উদয়ন বাংলাদেশ,ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট,একতা সমাজ কল্যাণ সমিতি, রেডিও ভৈরব,আস বাংলাদেশ,কেএনকেএস,সি সি ওআইএন যুব প্রতিনিধি. ভয়েস অফ সাউথ,পরিবেশবাদী সংগঠন ইপিএফ প্রতিনিধি উপস্থিত ছিলেন । আলোচনায় অংশগ্রহণকারী শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, প্রশাসনিক কর্মকর্তা ও স্থানীয় প্রতিনিধিরা তাঁদের নিজ নিজ অবস্থান থেকে তামাকমুক্ত সমাজ গঠনে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
Dhaka
,
Sunday, 1 November 2026
বিজ্ঞপ্তিঃ
পিসি কলেজে জাতীয় ছাত্রশক্তির উন্মুক্ত বইঘর উদ্বোধন
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না —–ডা. শফিকুর রহমান
জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে
বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত
৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা
পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল
বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই
যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ
বাগেরহাটে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন
-
Reporter Name - আপডেট টাইম : 05:10:23 pm, Sunday, 1 June 2025
- 147 বার
Tag :
বিশ্ব তামাকমুক্ত দিবস
জনপ্রিয় সংবাদ










