বাগেরহাট প্রতিনিধি
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা
সভা ও দোয়া মাহফিলেরে করেছে বাগেরহাট জেলা যুবদল। রবিবার (০১জুন) বিকেল
শহরের স্বাধীনতা উদ্যানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক মোঃ সুজন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সমন্বায়ক এম এ সালাম। আলোচনা সভায় প্রধান বক্তা হিসাবে বক্তৃতা করেন জেলা বিএনপির সদস্য সচিব মোঃ মোজাফ্ফর রহমান আলম। এসময় অন্যন্যদের মধ্যে বক্তৃতা করেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য খান মনিরুল ইসলাম, এ্যাডভোকেট মনিরুল হক ফরাজি, ইঞ্জিনিয়ার মাসুদ রানা, জেলা যুবদলের সাবেক সভাপতি মোঃ হারুন আল রশীদ, জেলা শ্রমিকদলের সাবেক সভাপতি সরদার লিয়াকত আলী, মহিলা দলের সভানেত্রী শাহিদা আক্তার, কৃষক দলের সভাপতি সৈয়দ আসাফু দৌলা জুয়েল, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি তরফদার নেওয়াজ মোঃ গোলাম রসুল, সাংগঠনিক সম্পাদক মোল্লা আতিকুর রহমান রাসেল, পৌর বিএনপির সাধারন সম্পাদক সৈয়দ ওবায়দুল ইসলাম জুয়েল প্রমূখ। আলোচনা পর্বে বক্তারা শহীদ রাষ্ট্রপতির বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র রক্ষায় তাঁর ত্যাগ ও অবদানের কথা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। তাঁরা বলেন, জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতার ঘোষক, একজন সাহসী মুক্তিযোদ্ধা ও দূরদর্শী রাষ্ট্রনায়ক, যিনি গণতন্ত্র ও উন্নয়নের ভিত্তি
রচনা করেন। আলোচনা শেষে শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া মাহফিলে দেশের শান্তি, সমৃদ্ধি এবং জনগণের অধিকার রক্ষায় বিএনপির সংগ্রামের সফলতার জন্য দোয়া করা হয়।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,
বাগেরহাটে যুবদলের আয়োজনে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত
-
Reporter Name - আপডেট টাইম : 07:46:19 pm, Sunday, 1 June 2025
- 321 বার
জনপ্রিয় সংবাদ



















