Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না          —–ডা. শফিকুর রহমান জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত  ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ

বাগেরহাটে ভ্যাট অফিসে অসামাজিক কার্যকলাপ নারীসহ আটক ৩

  • Reporter Name
  • আপডেট টাইম : 04:37:04 pm, Monday, 9 June 2025
  • 186 বার
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসে রাতভর অসামাজিক কার্যকলাপের অভিযোগে নারীসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। সোমবার ভোররাতে স্থানীয় বাসিন্দা ও গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট স্টেডিয়াম সংলগ্ন ভ্যাট অফিসে অভিযান চালিয়ে বাগেরহাট মডেল থানা পুলিশ এ ৩ জনকে গ্রেফতার করে। এদের মধ্যে আটককৃত ফখরুল ইসলাম বাবু, বাগেরহাট শহরের আলিয়া মাদ্রাসা রোড এলাকার বাসিন্দা ও মো: সুমন (ভ্যাট অফিসের অস্থায়ী কর্মচারী) তার বাড়ি বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলায়।পুলিশ সূত্রে জানা যায়, ফখরুল ইসলাম বাবু ওই নারীকে টাকার বিনিময়ে ভ্যাট অফিসে নিয়ে আসে। ওই অফিসের মধ্যেই রাতভর সুমন ও বাবু ওই নারীর সাথে অনৈতিক কার্যকলাপে লিপ্ত হয়। পরে টাকা নিয়ে ওই নারীর সাথে অভিযুক্ত দুই যুবকের কথা কাটাকাটি ও বাক বিতন্ডা হলে স্থানীয় বাসিন্দারা বিষয়টি টের পায়। পরে খবর পেয়ে বাগেরহাট মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।  বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, “অসামাজিক কার্যকলাপের অভিযোগে নারীসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আদালতে প্রেরণ করা হয়েছে।বাগেরহাট স্টেডিয়াম রোড এলাকার বাসিন্দা শেখ শহীদ বলেন, আমি ফজরের নামাজ পড়ে ভ্যাট অফিসের সামনে পুলিশ দেখতে পেয়ে ঘটনাস্থলে যাই। এ সময় পুলিশ ওই নারীকে উদ্ধার করে নিয়ে যায়। ওই নারী সে সময় বলতে থাকে ধর্ষণ করা হয়েছে। এ সময় ভ্যাট অফিসের ভিতর মাদক সেবনের বিভিন্ন আলামত দেখতে পাই।
এদিকে, এ ঘটনা জানাজানি হলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। তারা ভ্যাট অফিসের মতো সরকারি স্থানে এমন কর্মকাণ্ডের কঠোর নিন্দা জানিয়ে বিচার দাবি করেছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাগেরহাটে ভ্যাট অফিসে অসামাজিক কার্যকলাপ নারীসহ আটক ৩

আপডেট টাইম : 04:37:04 pm, Monday, 9 June 2025