নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
বাগেরাহটের কচুয়ায় দুস্থ ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। শুক্রবার (১৩ জুন) দিনব্যাপি কচুয়া উপজেলার সাইনবোর্ড বাজার চত্বরে প্রস্তাবিত পিপলস হসপিটাল লিমিটেড এর উদ্যোগে এবং “চলো পাল্টাই” সংগঠনের সার্বিক সহযোগিতায় শতাধিক রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়। চিকিৎসা সেবা প্রদান করেন, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, মেডিসিন বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ ফুয়াদ হাসান, মেডিসিন বিশেষজ্ঞ ডা. মোঃ সোহাগ শেখ, গাইনি বিশেষজ্ঞ ডা. রিফাত আরা শিলা। সকালে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে প্রস্তাবিত পিপলস হসপিটাল লিমিটেডের চেয়ারম্যান মোঃ ইউনুস শেখ, ব্যবস্থাপনা পরিচালক সুব্রত কুমার মুখার্জি, পরিচালক-মোঃ ইদ্রিস শেখ, ড. নুরুল ইসলাম মাহফুজসহ “চলো পাল্টাই” সাংগঠনের স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, প্রত্যন্ত গ্রামের মানুষকে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা পরামর্শ প্রদানের জন্যই আমাদের এই আয়োজন। অনেকেই চিকিৎসা নিয়েছেন। আমরা ঔষধও বিতরণ করেছি। ভবিষ্যতেও আমাদের এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
বাগেরহাটে শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
-
Reporter Name - আপডেট টাইম : 07:53:17 pm, Friday, 13 June 2025
- 74 বার
Tag :
বিনামূল্যে চিকিৎসা সেবা
জনপ্রিয় সংবাদ




















