আল আমিন খান ,বাগেরহাট
বাগেরহাটে এনসিপির সাধারণ সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৪টায় এনসিপির বাগেরহাট জেলার সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান সমন্বয়কারী সৈয়দ মোরশেদ আনোয়ারের সভাপতিত্বে যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ শফিউল্লাহ, আবিদ আহমদ, সদস্য লাবিব আহমদ, মো: আল-আমিন শেখ, এডভোকেট আল আমিন ও আলী হোসাইনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় পার্টির সংগঠনিক কার্যক্রম, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
সভা শেষে পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে একটি বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। নেতা-কর্মীরা এলাকায় বিভিন্ন ফলজ ও বনজ গাছ রোপণ করে সবুজ বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন। এমসিপি নেতারা বলেন, “প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা শুধু রাজনৈতিক আন্দোলনই নয়, সামাজিক দায়বদ্ধতা থেকেও পরিবেশ সংরক্ষণে কাজ করব।” কর্মসূচিতে স্থানীয় জনগণ ও সংগঠনের সদস্যদের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়। এমসিপির পক্ষ থেকে ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়।
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
Reporter Name 



















